April 10, 2026, 10:11 am

সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ

লামায় ৭ শ্রমিককে অপহরণ করেছে সন্ত্রাসীরা

মো. ইসমাইলুল করিম নিজস্ব প্রতিবেদক

mostbet

পার্বত্য জেলার বান্দরবানের লামায় উপজেলার সরই ইউনিয়নের কমলা বাগান এলাকায় একটি খামারবাড়িতে হানা দিয়ে সন্ত্রাসীরা তাদের অপহরণ করে শনিবার (০২ ফেব্রুয়ারী) রাত ১১টার দিকে। এ ঘটনার পর সম্ভাব্য জায়গাগুলোতে সেনাবাহিনী ও পুলিশ অপহৃতদের উদ্ধারে অভিযান চালাচ্ছে বলে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাদাত হোসেন জানান।

জানা গেছে, ওই এলাকায় শ্রমিকরা কাঠ ব্যবসায়ী মো. হেলালের তত্ত্বাবধানে জ্বালানি কাঠ সংগ্রহের জন্য গিয়েছিল। অপহৃতরা হলেন মো. নুরু (৫০), মো.আলমগীর (৩৫), মো. শফি আলম (৩২), মো. হেলাল (৪০) ও গাড়িচালক মো. জামাল (৩২)। অপর দুজনের নাম জানা যায়নি। স্থানীয়রা জানায়, কাঠ ব্যবসায়ীর কাছে সন্ত্রাসীরা সাত জনের থেকে মুক্তিপণ দাবি করেছে। চাঁদার দাবিতে ও দাবিকৃত চাঁদা না পেয়ে সন্ত্রাসীরা তাদের অপহরণ করেছে বলে স্থানীয় জনপ্রতিনিধিরা।

Share Button

     এ জাতীয় আরো খবর