January 13, 2026, 5:41 am

সংবাদ শিরোনাম
শোক ও শ্রদ্ধায় সারা দেশে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম জানাজা লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে দাফন শ্রদ্ধাঞ্জলি : ত্যাগ ও দেশপ্রেমে উজ্জ্বল এক রাজনৈতিক ব্যক্তিত্ব মহেশপুরে মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার চা শ্রমিক ভোটব্যাংক: মৌলভীবাজারের নির্বাচনী রাজনীতির সবচেয়ে নির্ণায়ক জনশক্তি রংপুর-৪ আসনে শাপলা কলি মার্কার মনোনয়ন ফরম নিলেন এনিসিপির নেতাকর্মীরা জেএসইউপি’র কেন্দ্রীয় কমিটি গঠন, নাজমা সুলতানা নীলা- সভাপতি, সাইফুল্লাহ খান- সাধারণ সম্পাদক। রাতারাতি বাঁশের বেড়ার পরিবর্তে ইটের প্রাচীর দিল অভিযুক্তকারীরা নবীগঞ্জে অপারেশন ডেভিল হান্ট টু এর বিশেষ অভিযানে আওয়ামিলীগ নেতা নুরুল হোসেন গ্রেফতার

সরিষাবাড়ীতে শীতার্তদের মধ্যে জেলা বিএনপির সভাপতির কম্বল বিতরণ

সরিষাবাড়ি (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের সরিষাবাড়ীতে সেলিম স্মৃতি সংসদের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম।

mostbet mostbet

শনিবার সকালে উপজেলার কামরাবাদ ইউনিয়ন পরিষদ মাঠে চার শতাধিক শীতার্ত মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

সেলিম স্মৃতি সংসদের সভাপতি রবিউল ইসলাম রবির সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন সরিষাবাড়ী পৌরসভার সাবেক মেয়র ও থানা যুবদলের আহবায়ক এ কে এম ফয়জুল কবীর তালুকদার শাহীন, জেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম পিন্টু, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য প্রভাষক
খায়রুল ইসলাম শ্যামল, সেলিম স্মৃতি সংসদের সাধারন সম্পাদক মাজহারুল ইসলাম উজ্জ্বলসহ অনেকেই।

এসময় জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম বলেন, সারা দেশের ন্যায় সরিষাবাড়ীতেও শীত জেঁকে বসেছে। এই শীতে কোনো দুঃস্থ মানুষ যেন কষ্ট না পায়, সেজন্য সরকারী ও বেসরকারি ভাবে কম্বল বিতরণ করা হচ্ছে। এভাবেই শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এসময় কম্বল পেয়ে খুশি সুবিধাবঞ্চিত ছিন্নমূল শীতার্ত মানুষেরা।

এএসএম জুলফিকুর রহমান
সরিষাবাড়ি জামালপুর

Share Button

     এ জাতীয় আরো খবর