April 15, 2026, 1:00 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

পটুয়াখালীতে থামছেই না বেড়িবাঁধের স্লোপসহ খাল দখলের তান্ডব ॥ তোলা হচ্ছে বহুতল ভবন ॥

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি:

mostbet

পটুয়াখালীর কলাপাড়ায় কোনক্রমেই থামছেনা খালসহ বেড়িবাঁধের স্লোপ দখলের তান্ডব। আরসিসির ঢালাই করে বহুতল পাকা ভবন তোলা হচ্ছে। প্রায় আধা কিলোমিটার এলাকাজুড়ে বাবলাতলা বাজার এলাকায় পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধের স্লোপসহ খাল দখল করে স্থাপনা তোলার যেন প্রতিযোগিতা চলছে। অন্তত ৩০টি পাকা বহুতল স্থাপনা ইতোমধ্যে তোলা হয়েছে। এখনও এই প্রক্রিয়া অব্যাহত রয়েছে। এমনকি দখলদারদের ছোবল থেকে স্লুইস গেটের উইংওয়াল পর্যন্ত রক্ষা পায়নি। ফলে খাল দখলের পাশাপাশি রাস্তা প্রশস্তকরন কাজ চরমভাবে ব্যাহত হবে। পাউবোর অধিগ্রহহন করা বেড়িবাঁধ দখল হয়ে যাচ্ছে। বাঁধসড়ক সংস্কার চরমভাবে ব্যাহত হবে। দখলদারদের দৌরাত্ম দেখলে মনে হয় দৃশ্যমান কোন নিয়ন্ত্রণ নেই পানি উন্নয়ন বোর্ডের। কারণ বাঁধের স্লোপ কেটে গভীর করে আরসিসির ঢালাই করে এসব বহুতল স্থাপনা তোলার কাজ চলছে। পানি উন্নয়ন বোর্ডের কলাপাড়াস্থ নির্বাহী প্রকৌশলী আবুল খায়ের জানান, সরেজমিনে তালিকা করে উচ্ছেদ অভিযান চালানো হবে।

প্রাইভেট ডিটেকটিভ/২৩ ফেব্রুয়ারি ২০১৮/রুহুল আমিন

Share Button

     এ জাতীয় আরো খবর