April 6, 2026, 10:52 am

সংবাদ শিরোনাম
রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬

শার্শা সীমান্ত থেকে পৃথক স্থান থেকে দুটি মরদেহ উদ্ধার

ইয়ানূর রহমান :
যশোরের শার্শা সীমান্ত থেকে সাবু হোসেন(৩৫) ও জাহাঙ্গীর হোসেন (৩৬) নামে পৃথক ২ স্থান থেকে দুটি লাশ উদ্ধার করেছে পুলিশ।

mostbet

বুধবার(১৮ ডিসেম্বর) ভোরে উপজেলার পাঁচ ভুলাট ও পুটখালী সীমান্তের ইছামতী
নদীর কাছ থেকে লাশ দুটি উদ্ধার করে শার্শা থানা ও বেনাপোল পোর্ট থানা পুলিশ। নিহত, সাবু হোসেন বেনাপোল পোর্ট থানাধীন দিঘীর পাড় গ্রামের মৃত
আরিফ হোসেনের ছেলে ও জাহাঙ্গীর হোসেন একই থানার কাগজপুর গ্রামের মৃত,ইউনুচ আলী মোড়লের ছেলে।

পুলিশ জানায়, সকাল ০৭.৪০ মিনিটে খুলনা ব্যাটালিয়ন (২১বিজিবি) এর পাঁচ ভুলাট বিওপি দায়িত্বপূর্ণ এলাকায় মেইন পিলার ১৭/৭এস এর ১০২আর পিলার হতে
আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সীমান্ত শূন্য রেখা হতে ৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ইছামতি নদীর পাড়ে ভান্ডারীর মোড় নামক স্থানে একটি
লাশ উলঙ্গ অবস্থায় বাংলাদেশের সীমান্তে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

ঘটনাস্থলে শার্শা থানার এস,আই আওয়াল হোসেন ও এস, আই কামরুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ উপস্থিত হয়ে বিজিবির উপস্থিতিতে লাশ নদী তীর থেকে
উদ্ধার করে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের উদ্দেশ্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে প্রেরণ করেন। লাশের শরীরের বিভিন্ন স্থানে
আঘাতের চিহ্ন রয়েছে।

নিহতের পরিবার সুত্রে জানা যায়, সে গত রাতে চোরাচালানের উদেশ্য ভারত
সীমান্তে গমন করেন এবং ধারণা করা হচ্ছে যে, সে ভারতীয় বিএসএফ কর্তৃক আটক
হয়ে মারধরের শিকার হয়ে বাংলাদেশে আসার সময়ে মৃত্যু বরণ করে।

অপার দিকে,১৭ই ডিসেম্বর দিবাগত রাত দেঢ় টার দিকে বেনাপোল পোর্ট থানাধীন
দীঘীর পাড় গ্রামের মৃত আরিফ হোসেনের ছেলে সাবু হোসেন উপজেলার পুটখালী
ইউনিয়নে ইছামতি নদী সাঁতার দিয়ে ভারতীয় গরু পারা পারের জন্য ইন্ডিয়ান
সীমান্তে গেলে বিএসএফ এর হাতে আটক হয়। বিএসএফ ভিকটিমকে প্রচুর মারধর করে
বস্ত্র বিহীন অবস্থায় বাংলাদেশ সীমান্তে রেখে চলে যায়। ভিকটিম নিজে আহত
অবস্থায় নাসিরের আম বাগানে আসলে স্থানীয় লোকজন তার বাড়িতে ফোন করে খবর
দিলে তার মা এবং বউ গিয়ে তাকে ভোর ৪টার সময় নিজ বাড়িতে নিয়ে আসে। পরে
সাবু পানি খেতে চাইলে পানি খাওয়ার পরই মৃত্যুর কোলে ঢলে পড়ে। পরে পুলিশ
এসে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালের মর্গে প্রেরণ
করেন।

সহকারী পুলিশ সুপার(নাভারণ সার্কেল) নিশাত আল নাহিয়ান ঘটনার বিষয়টি
নিশ্চিত করে জানান, কি ভাবে তাদের মৃত্যু হলো আমরা তদন্ত করছি। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরবর্তীতে হয়তো মৃত্যুর কারণ জানাতে পারবো বলে তিনি জানান।#

Share Button

     এ জাতীয় আরো খবর