January 13, 2026, 6:21 am

সংবাদ শিরোনাম
শোক ও শ্রদ্ধায় সারা দেশে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম জানাজা লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে দাফন শ্রদ্ধাঞ্জলি : ত্যাগ ও দেশপ্রেমে উজ্জ্বল এক রাজনৈতিক ব্যক্তিত্ব মহেশপুরে মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার চা শ্রমিক ভোটব্যাংক: মৌলভীবাজারের নির্বাচনী রাজনীতির সবচেয়ে নির্ণায়ক জনশক্তি রংপুর-৪ আসনে শাপলা কলি মার্কার মনোনয়ন ফরম নিলেন এনিসিপির নেতাকর্মীরা জেএসইউপি’র কেন্দ্রীয় কমিটি গঠন, নাজমা সুলতানা নীলা- সভাপতি, সাইফুল্লাহ খান- সাধারণ সম্পাদক। রাতারাতি বাঁশের বেড়ার পরিবর্তে ইটের প্রাচীর দিল অভিযুক্তকারীরা নবীগঞ্জে অপারেশন ডেভিল হান্ট টু এর বিশেষ অভিযানে আওয়ামিলীগ নেতা নুরুল হোসেন গ্রেফতার

২২ মার্চ এলসিডি থেকে উত্তরণ ঘোষনার দিন প্রধানমন্ত্রীকে সংবর্ধনা

প্রাইভেট ডিটেকটিভ ডেস্কঃ

mostbet mostbet

নিম্ন আয়ের দেশ থেকে বাংলাদেশের উন্নয়নশীল দেশে পদার্পনের ঘোষণার দিন ২২ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা দেয়ার ঘোষণা এসেছে।

বৃহস্পতিবার সচিবালয়ে সভাকক্ষে এক সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এলডিসি থেকে বাংলাদেশের উত্তরণের ঘোষণা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের নিরাপত্তা দেয়ার বিষয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘গত ১০ বছরে প্রধানমন্ত্রীর বাংলাদেশকে বদলে দেয়ার যে প্রতিশ্রুতি ছিল তা নিশ্চিত করে এলডিসি স্ট্যাটাস থেকে উত্তরণ সম্ভব হচ্ছে। এ উপলক্ষে আগামী ২২ মার্চ আমরা র‌্যালিসহ দেশবাসীকে যুক্ত করে নানা আয়োজন করতে চাই।’

এলডিসি থেকে উন্নয়নশীল দেশে পদার্পনের প্রতিটি সূচকেই বাংলাদেশ প্রয়োজনীয় শর্ত পূরণ করেছে বাংলাদেশ।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এলডিসি স্ট্যাটাস থেকে উত্তরণের জন্য তিনটি সূচক দরকার হয়। সেই তিনটি সূচকেই আমরা এগিয়ে আছি। মাথাপিছু আয়, মানবসম্পদের উন্নয়ন ও অর্থনৈতিক ভঙ্গুরতা দূরীকরণের সূচকে আমরা উন্নতি হয়েছে। ফলে উন্নয়নশীল দেশে যেতে আর কোন বাধা নেই। বাকি শুধু একটি ঘোষণার।’

‘এলডিসি স্ট্যাটাস থেকে উত্তরণের দিন আমরা স্মরণীয় করতে সারাদেশে একযোগে আনন্দ মিছিল করব। সেই দিনটি কীভাবে উদযাপন করব তার প্রস্তুতির জন্য আমরা সভায় বিস্তারিত আলোচনা করেছি।’

মন্ত্রী জানান, প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে একটি কমিটি করা হয়েছে। সেদিন কী কী করা হবে সে বিষয় সিদ্ধান্ত চূড়ান্ত করবে এই কমিটি।

বর্তমান সরকারের দুই মেয়াদে দেশের আর্থিক অবস্থার উন্নয়নের পাশাপাশি নিরাপত্তা বাহিনীসহ সব ধরনের আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যেও আমূল পরিবর্তন এসেছে বলে দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এই সময়ে পুলিশ, কোস্টগার্ড, আনসার, র‌্যাবসহ সব বাহিনীর সক্ষমতা বেড়েছে বলেও দাবি করেন মন্ত্রী।

সভায় পুলিশের মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারি, র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদসহ মন্ত্রণালয় ও বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

Share Button

     এ জাতীয় আরো খবর