April 16, 2026, 8:28 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

নারায়ণগঞ্জে সালিশ চলাকালে ২ যুবককে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জে সালিশ চলাকালে যুবককে কুপিয়ে হত্যা

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক 

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার কাশিপুরে একটি রিকশা গ্যারেজে সালিশে দুই যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে হোসাইনগর কলেজরোড এলাকায় এই ঘটনা ঘটে বলে পুলিশ জানায় খুনের পাশাপাশি রিকশা গ্যারেজটিতে আগুন ধরিয়ে দেয় এবং পাশের একটি কাপড় তৈরির কারখানায় চলে লুটপাট নিহতরা হলেন ছায়া বৃত্ত মাল্টিপারপাস সমবায় সমিতির মালিক ওই এলাকার সাহেব আলীর ছেলে মিলটন (২৫) এবং তার কর্মচারী ওই এলাকার মিজানুর রহমানের ছেলে পারভেজ (২৪) ঘটনাস্থল পরিদর্শন করে জেলা পুলিশ সুপার মঈনুল হক সাংবাদিকদের বলেছেন, আধিপত্য সমবায় সমিতির অর্থ নিয়ে দ্বন্দ্বের জের ধরে পরিকল্পিতভাবে এই হত্যাকাঘটানো হয়েছে প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত সাড়ে ৯টার দিকে হোসাইনগর এলাকায় রাজীবের মালিকানাধীন রিকশা অটোরিকশা গ্যারেজে সালিশ বসেছিল পুরনো বিরোধ মেটাতে সেখানে এক পক্ষ ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় তখন গ্যারেজে অবস্থানকারী মিলটন তার কর্মচারী পারভেজকে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করার পাশাপাশি গ্যারেজের মালিক রাজীবকে আহত করা হয় বলে স্থানীয়রা জানায় এরপর হামলাকারীরা গ্যারেজটিতে আগুন ধরিয়ে দিয়ে যাওয়ার সময় পাশের কারখানাটিতে লুটপাট চালায় গুরুতর আহত অবস্থায় রাজীবকে নগরীর খানপুরের হাসপাতালে ভর্তি করা হয়েছে ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে পুলিশ সুপার মঈনুল হক বলেন, ঘাতকদের শনাক্ত করা হয়েছে তাদের গ্রেফতারের চেষ্টা চলছে

Share Button

     এ জাতীয় আরো খবর