April 6, 2026, 6:29 am

সংবাদ শিরোনাম
রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬

ইসলামপুর খাদ্য গুদামে ধান চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

লিয়াকত হোসাইন লায়ন,ইসলামপুর(জামালপুর)প্রতিনিধি \

mostbet

জামালপুরের ইসলামপুর খাদ্য গুদামের আভ্যন্তরীন আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

উপজেলা প্রশাসন ও খাদ্য অধিদপ্তরের আয়োজনে সোমবার (২ডিসেম্বর) এই সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌহিদুর রহমান, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মাহবুবুল আলম তরফদার ও খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা দিপক সরকার, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালী, মিল মালিক সমিতির সভাপতি মিস্টার আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ ও মিল মালিকরা উপস্থিত ছিলেন।

উপজেলা খাদ্য অধিদপ্তর সূত্র জানায়, ২০২৪/২৫ অর্থ বছরে ২৬শত ৫৬ মেট্রিক টন চাল ও ৭শত ৩৫ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। কৃষকের নিকট থেকে ধান ও চুক্তি ভিত্তিক ১৮টি মিল মালিক চাল সরবরাহ করবেন।

প্রতি কেজি ধানের সরকারি ৩৩ টাকা ও চালের সরকারি ৪৭ টাকা ক্রয়মূল্য ধরা হয়েছে। ২৮ ফেব্রয়ারি পর্যন্ত সংগ্রহ কার্যক্রম চলবে।

Share Button

     এ জাতীয় আরো খবর