December 5, 2025, 8:28 pm

সংবাদ শিরোনাম
রংপুরের পীরগাছা উপজেলার দামুর চাকলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভার:) ও লাইব্রেরিয়ান প্রশংসাপত্র ও নম্বরপত্র দেয়ার নামে ২২ হাজার টাকা দাবি গঙ্গাচড়ায় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন যশোরে ৫ অস্ত্র গুলি মাদকসহ লিটন গাজী আটক গংগাচড়ায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জামায়াতে ইসলামী আর্থিক সহায়তা প্রদান বেরোবি ছাত্রদলের সভাপতি ইয়ামিন, সম্পাদক জহির বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র মারা গেছেন মহেশপুরে প্রেসক্লাব সাংবাদিকদের সাথে নবাগত ওসির সৌজন্য সাক্ষাৎ তারাগঞ্জে ঘুষ গ্রহণের ভিডিও দেখিয়ে চাঁদাবাজির অভিযোগ : বিএনপি-জামাতের পাল্টাপাল্টি দোষারোপ ১ ডিসেম্বর হাসিনা, রেহানা ও টিউলিপের মামলার রায় একটি হারানো বিজ্ঞপ্তি।

আশুলিয়ায় ফার্নিচার কারখানায় আগুন

সাভার প্রতিনিধিঃ

 

সাভারের আশুলিয়ায় মধ্যরাতে একটি ফার্নিচার তৈরি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কারখানাটি পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

বুধবার দিবাগত রাত একটার দিকে আশুলিয়ার গাজীরচট এলাকায় আমির হোসেনের মালিকানাধীন লেগেসী নামে একতলা টিনসেডের ফার্নিচার কারখানায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবদুল হামিদ জানান, মধ্যরাতে আগুন লাগার খবর পেয়ে প্রথম ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ও পরে সাভার ফায়ার সার্ভিসের আরো দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে হাত দেয়। তারা প্রায় দেড় ঘণ্টার মতো চেষ্টা চালিয়ে রাত আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে পুড়ে যায় পুরো কারখানা ও এর ভেতরে থাকা সমস্ত মালামাল।

তিনি আরো জানান, ঘটনাস্থলে পানির উৎস না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লাগে। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত, ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

প্রাইভেট ডিটেকটিভ/২২ ফেব্রুয়ারি ২০১৮/মেধা

Share Button

     এ জাতীয় আরো খবর