April 10, 2026, 5:45 am

সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ

উড়ালসেতুর সাথে ট্রেনের ধাক্কা, নিহত ৪, আহত ২

নওগা প্রতিনিধিঃ

mostbet

নওগাঁর রানীনগরে উড়ালসেতুর সাথে ট্রেনের ধাক্কা লেগে চার যাত্রী নিহত হয়েছে। আর এ ঘটনায় দুই যাত্রী আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ বুধবার ভোরে রানীনগর রেলস্টেশনে। নিহতদের মধ্যে একজন আমিনুল ইসলাম (৩০) এবং জাহাঙ্গীর আলম (১৯)। আর অপর দুইজনের পরিচয় এখনো জানা সম্ভব হয়নি।

আজ বুধবার সকাল ৯টায় সান্তাহার জিআরপি থানার ওসি আকবর আলী বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকা থেকে দিনাজপুরগামী দ্রুতজান এক্সপ্রেস ট্রেনের ছাদে তারা ছিল। ট্রেনটি রানীনগর সদরে আসলে উড়ালসেতুর সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই চারজন নিহত হয়।

তিনি আরও জানান, আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর নিহতদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে অন্যদের নাম ও ঠিকানা তিনি জানাতে পারেননি তিনি।

Share Button

     এ জাতীয় আরো খবর