December 6, 2025, 11:41 am

সংবাদ শিরোনাম
রংপুরের পীরগাছা উপজেলার দামুর চাকলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভার:) ও লাইব্রেরিয়ান প্রশংসাপত্র ও নম্বরপত্র দেয়ার নামে ২২ হাজার টাকা দাবি গঙ্গাচড়ায় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন যশোরে ৫ অস্ত্র গুলি মাদকসহ লিটন গাজী আটক গংগাচড়ায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জামায়াতে ইসলামী আর্থিক সহায়তা প্রদান বেরোবি ছাত্রদলের সভাপতি ইয়ামিন, সম্পাদক জহির বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র মারা গেছেন মহেশপুরে প্রেসক্লাব সাংবাদিকদের সাথে নবাগত ওসির সৌজন্য সাক্ষাৎ তারাগঞ্জে ঘুষ গ্রহণের ভিডিও দেখিয়ে চাঁদাবাজির অভিযোগ : বিএনপি-জামাতের পাল্টাপাল্টি দোষারোপ ১ ডিসেম্বর হাসিনা, রেহানা ও টিউলিপের মামলার রায় একটি হারানো বিজ্ঞপ্তি।

গৃহবধূর নগ্ন ছবি ইন্টারনেটে মামলায়, কলেজছাত্র কারাগারে

বরিশাল প্রতিনিধিঃ

 

বরিশালের গৌরনদীতে গৃহবধূকে ধর্ষণ ও নগ্ন ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার মামলায় গ্রেফতারকৃত কলেজছাত্র কাজী রোমানকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ ডাক্তারি পরীক্ষার জন্য ওই গৃহবধূকে শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।  রোমান উপজেলার আহম্মদকাঠী গ্রামের মতি কাজীর ছেলে ও কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র।

গৌরনদী মডেল থানার ওসি আফজাল হোসেন জানান, গৃহবধূর স্বামী ঢাকায় থাকার সুযোগে রোমান প্রায়ই গৃহবধূর ঘরে টিভি দেখতে যেত। ২০১৬ সালের ১৪ ফেব্রুয়ারি রাতে গৃহবধূ শারীরিকভাবে অসুস্থ্য হয়ে পড়লে ওইদিন রাতেই তাকে দেখতে যায় রোমান। ওই সময় ঘরে কোন লোক না থাকায় রোমান জোরপূর্বক মুঠোফোনে গৃহবধূর নগ্ন ছবি ধারণ করে। পরবর্তীতে ওই নগ্ন ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে গৃহবধূকে প্রায়ই ধর্ষণ করে সে। এরপর ধর্ষণের আপত্তিকর ছবি রোমান মুঠোফোনে ধারণ করে ওই ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেয়।

বিষয়টি জানতে পেরে গৃহবধূ বাদী হয়ে গত রবিবার রাতে রোমান ও তার দুই সহযোগীকে আসামি করে পর্নগ্রাফি এবং ধর্ষণ আইনে একটি মামলা দায়ের করেন। ওই রাতেই মামলার তদন্ত কর্মকর্তা এসআই মাজাহারুল ইসলাম আহম্মেদকাঠী গ্রামে অভিযান চালিয়ে অভিযুক্ত রোমানকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে নগ্ন ছবি ধারণ করা মুঠোফোনটি জব্দ করে পুলিশ। গত সোমবার বিকেলে রোমানকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

Share Button

     এ জাতীয় আরো খবর