April 13, 2026, 3:54 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

পরিবার লাশ নিতে না চাওয়ায় আঞ্জুমান মফিদুল ইসলাম দাফন করলেন জঙ্গিদের লাশ

প্রাইভেট ডিটেকটিভ ডেস্কঃ

mostbet

 

রাজধানীর পশ্চিম নাখালপাড়ায় র‌্যাবের অভিযানে নিহত তিন জঙ্গির লাশ জুরাইন কবরস্থানে দাফন করা হয়েছে। গতকাল দুপুরে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গ থেকে লাশগুলো আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়। এরপর জুরাইন কবরস্থানে দাফন করা হয় বলে জানান দাতব্য প্রতিষ্ঠানটির মুগদা সেবা কেন্দ্রের ডিউটি অফিসার মাহমুদুল হাসান। তিনি জানান, হাসপাতালের মর্গ থেকে লাশবাহী একটি গাড়িতে করে লাশ তিনটি জুরাইন কবরস্থানে নিয়ে যাওয়া হয়।

র‌্যাব-৩ এর পক্ষ থেকে জানানো হয়, নাখালপাড়ায় নিহতদের পরিবার লাশ নিতে ইচ্ছা প্রকাশ না করায় আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে তা হস্তান্তর করা হয়।

জানা যায়, গত ২১ জানুয়ারি র‌্যাবের অভিযানে ওই তিন জঙ্গি নিহত হয়। ওই সময় নিহত তিনজনের পরিচয় পাওয়া না গেলেও পরে তাদের পরিচয় নিশ্চিত করে আইনশৃঙ্খলা বাহিনী। নিহতরা হলেন- রবিন, নাফিজ ও মেসবাহ। রাজধানীর পশ্চিম নাখালপাড়ার ছয় তলা একটি বাড়ির পঞ্চম তলার পূর্ব পাশের ফ্ল্যাটে পরিচয় গোপন করে বাসা ভাড়া নেন এ তিন যুবক। নিহতরা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সদস্য বলে দাবি র‌্যাবের।

Share Button

     এ জাতীয় আরো খবর