January 21, 2026, 3:38 am

সংবাদ শিরোনাম
শেরপুর_মৌলভীবাজার আঞ্চলিক সড়কের নিচ দিয়ে অপরিকল্পিত পাইপ স্থাপন, দেবে যাওয়ার চরম ঝুঁকি বেনাপোলে আমদানি করা ৩০ লাখ টাকার ভারতীয় ইলিশ মাছের চালান আটক শোক ও শ্রদ্ধায় সারা দেশে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম জানাজা লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে দাফন শ্রদ্ধাঞ্জলি : ত্যাগ ও দেশপ্রেমে উজ্জ্বল এক রাজনৈতিক ব্যক্তিত্ব মহেশপুরে মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার চা শ্রমিক ভোটব্যাংক: মৌলভীবাজারের নির্বাচনী রাজনীতির সবচেয়ে নির্ণায়ক জনশক্তি রংপুর-৪ আসনে শাপলা কলি মার্কার মনোনয়ন ফরম নিলেন এনিসিপির নেতাকর্মীরা জেএসইউপি’র কেন্দ্রীয় কমিটি গঠন, নাজমা সুলতানা নীলা- সভাপতি, সাইফুল্লাহ খান- সাধারণ সম্পাদক।

প্রতিটি থানা হবে সাধারন মানুষের আস্থার কেন্দ্র-পুলিশের মহাপরিদর্শক (আইজি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী

অনলাইন ডেস্কঃ

mostbet

 

 

পুলিশের মহাপরিদর্শক (আইজি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, থানাকে সাধারণ মানুষের আস্থার কেন্দ্র হিসেবে রূপান্তর করার জন্য চেষ্টা করা হচ্ছে। আর এ জন্য গণমাধ্যমসহ সবার সহযোগিতা প্রয়োজন। কারণ ‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ এ স্লোগানের বাস্তবায়ন তখনই হবে, যখন নারী, শিশু ও সাধারণ মানুষ থানা থেকে সেবা নিয়ে হাসিমুখে বের হবে। গতকাল সকালে চাঁদপুর প্রেস ক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, আপনারা সমাজের দর্পণ। আপনাদের লেখনীর মাধ্যমে মানুষ তার ভুল বুঝে নিজেকে শুধরে নিতে পারে। আশা করি জাতির জনক  বঙ্গবন্ধু  শেখ মজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে সমাজ সংস্কারের জন্য আপনাদের ভূমিকা অব্যাহত থাকবে। চাঁদপুরের সাংবাদিক ও পুলিশের মধ্যে চমৎকার সম্পর্ক রয়েছে। যা আমি বিভিন্ন স্থানে বক্তব্যে বলে থাকি। আইজিপি বলেন, বাংলাদেশে দুই লাখ পুলিশ রয়েছে। তাদের মধ্যে যেসব পুলিশ ভালো কাজ করবে তাদের বিষয়ে আপনারা লিখবেন। কারণ একজন ভালো কাজ করে প্রশংসা পেলে তিনি আরও ভালো কাজ করার জন্য উৎসাহিত হন। আবার যারা ভুল করবেন অথবা অপরাধের সঙ্গে জড়িত হবেন তাদের ভুলগুলোও গঠনমূলকভাবে তুলে ধরবেন। এতে তারাও নিজেদের ভুল ও অনিয়ম থেকে সরে আসবেন। দেশের উন্নয়ন ও অগ্রগতি সম্পর্কে আইজিপি বলেন, আমাদের দেশের উন্নয়ন দেখে বিশ্বের অনেক দেশ বিস্মিত হয়। কীভাবে এত অল্প সময়ে একটি দেশ এগিয়ে যেতে পারে। দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য জঙ্গিবাদ বাধা হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু বাংলাদেশ পুলিশ অত্যন্ত সাহসিকতার সঙ্গে জঙ্গিবাদ মোকাবিলা করতে সক্ষম হয়েছে। চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি এস এম মনির-উজজামান, চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহার, চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, জেলা পরিষদ চেয়ারম্যান ওসমান গনি পাটওয়ারী, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, প্রেস ক্লাবের সাবেক সভাপতি ইকরাম চৌধুরী, কাজী শাহাদাত প্রমুখ।

 

প্রাইভেট ডিটেকটিভ/১৬ ফেব্রুয়ারি ২০১৮/ইকবাল

 

Share Button

     এ জাতীয় আরো খবর