April 3, 2026, 12:50 am

সংবাদ শিরোনাম
বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী

আওয়ামী লীগ-বিএন‌পি সংঘর্ষে হ‌বিগ‌ঞ্জে আহত ৫০

ডিটেকটিভ ডেস্কঃঃ

 

হবিগঞ্জে বিএনপি-আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। রোববার (২০ আগস্ট) বিকেলে জেলা শহরের শায়েস্তানগর পয়েন্টে দফায় দফায় চলা এ সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তবে সংঘর্ষের ঘটনায় পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে। এ ঘটনায় একে অপরকে দায়ী করছেন আওয়ামী লীগ ও বিএনপির নেতারা। পুলিশ জানিয়েছে, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

গত শনিবারের (১৯ আগস্ট) পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষের ঘটনায় বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে রোববার জেলা আওয়ামী লীগের উদ্যোগে শায়েস্তানগর ট্রাফিক পয়েন্ট থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়।

মিছিলটি জেলা বিএনপির কার্যালয়ের সামনে আসার পর বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে আওয়ামী লীগের নেতা-কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষের সময় বিএনপির দলীয় কার্যালয়ে হামলা ও ভাংচুর করা হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন‌্য কাদানে গ্যাস নি‌ক্ষেপ ক‌রে। উভয় দ‌লের আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিএন‌পির কেন্দ্রীয় সমবায় সম্পাদক জি কে গউস অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ বিনা উসকানিতে এ হামলা ক‌রে‌ছে, ছিল পু‌লিশ পাহারাও।

//ইয়াসিন//

Share Button

     এ জাতীয় আরো খবর