March 24, 2026, 7:39 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

পত্নীতলায় পাঁচ ভূয়া চিকিৎসক গ্রেপ্তার

এস আর,সোহেল রানা,তানোর(রাজশাহী)প্রতিনিধি: 
নওগাঁর পত্নীতলায় নজিপুর বাজার এলাকা হতে ৫ জন ভূয়া চিকিৎসক কে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত সোমবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে র‌্যাব-৫ জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোস্তফা জামান ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মাসুদ রানার নেতৃত্বে নওগাঁ জেলার পত্নীতলা থানার নজিপুর বাজার এলাকা অভিযান পরিচালনা করে।
এসময় রেজিস্ট্রেশন বিহীন ভূয়া ডাক্তার উপজেলার পুঁইয়া গ্রামের রাজকুমার চৌধুরীর ছেলে চপল চৌধুরী (২৬), চকশিবরামপুর গ্রামের ভক্তভূষন সরকারের ছেলে গোলাপ কুমার সরকার (৩২), আমবাটি গ্রামের হাফিজুর রহমানের ছেলে আবুল কাশেম মিঠু (৩৯), বালুঘা পূর্বপাড়া গ্রামের আবুল কালাম আজাদের ছেলে মোশারফ হোসেন রাজু (৩২) নজিপুর পুরাতন বাজার এলাকার শহিনুর রহমানের ছেলে গোলাম সারোয়ার হোসেন (২৯) কে গ্রেপ্তার করে।
র‌্যাব জানায়, তারা এমবিবিএস বা বিডিএস ডিগ্রি অর্জনের কোন অনুমোদিত সার্টিফিকেট দেখাতে পারে নাই। তারা চিকিৎসার প্রেক্ষাপট সম্পর্কে সঠিক জ্ঞান না রেখেই রোগীদের ওষুধ লিখে দিচ্ছিল। এমনকি তাদের মধ্যে কয়েকজন শরীরের ভাঙ্গা হাড়ের সার্জিক্যাল প্লাস্টার করতেন কেউ কেউ নিজেকে মা ও শিশু বিশেষজ্ঞ হিসেবে পরিচয় দিতেন। তারা সবাই মেডিকেল দোকান চালাচ্ছিলেন এবং কয়েক বছর ধরে অনুশীলন করছিলেন। এসব বিভিন্ন অপরাধে তাদের আটক করেছে। পরবর্তিতে আসামীদের বিরুদ্ধে নওগাঁ জেলার পত্নীতলা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
এ বিষয়ে পত্নীতলা থানার অফিসার ইনর্চাজ ওসি পলাশ চন্দ্র দেব বলেন তাদের বিরুদ্ধে থানায় মামলা রুজু হয়েছে এবং আসামীদের কোর্টে প্রেরন করা হয়েছে।
Share Button

     এ জাতীয় আরো খবর