April 24, 2026, 5:27 am

সংবাদ শিরোনাম
রংপুর পীরগাছার দেউতিহাট ইজারা নিয়ে নয়-ছয় ওয়ার্ডে কাউন্সিলর পদে শীর্ষ অবস্থানে আলমগীর হোসেন ধনীদের সংখ্যা বাড়ছে: ৫ বছরে বিলিয়নিয়ার হতে পারে প্রায় ৪ হাজার রংপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংকের শপিং কমপ্লেক্স, সংকুচিত সদস্যপদ আর বিস্তৃত ক্ষমতার এক অনুসন্ধান গাজীপুরে ব্যক্তি মালিকানাধীন জমি বন বিভাগের গেজেট থেকে অবমুক্তি প্রয়োজন রামুতে গাঁজাসহ দম্পতি আটক কাজের প্রলোভন দেখিয়ে অপহরণ, ৭ দিন পর ৩ যুবক উদ্ধার হিলিতে আধিবাসী উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয়ে এসএসসি’র দোয়া ও বিদায় অনুষ্ঠান মরিচের লাল রং মুছে গেলে যা থাকে এক্সিম ব্যাংকের প্রতারণার শিকার জামাল কন্সট্রাকশন কোম্পানির প্রোপাইটর

দিনাজপুরে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৩

অনলাইন ডেস্ক

mostbet

দিনাজপুরের ফুলবাড়ীতে যাত্রীবাহী বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। রোববার ভোর ৫টার দিকে উপজেলার ফুলবাড়ী-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানার দুর্গাপুর গ্রামের জেন্টু আলীর ছেলে পিকআপচালক ওলিউল্লাহ (২২), একই উপজেলার মরারচর গ্রামের সেতাবুর রহমানের ছেলে হেলপার আজিজুর রহমান নিশান (২৪) এবং পিকআপ যাত্রী ফুলবাড়ী উপজেলার আদর্শ কলেজপাড়া গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে মোত্তাসিম বিল্লাহ (২৫)।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, রোববার ভোরে একটি পিকআপ টমেটো নিয়ে দিনাজপুর থেকে চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিল। পথে ঢাকা থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস ফুলবাড়ী-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের উপজেলার ভিমলপুর মির্জা অটো মিলের সামনে মুখোমুখি সংঘর্ষ ঘটে। কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই পিকআপের চালক ও তার সহকারী এবং একজন যাত্রী নিহত হন। পিকআপটি দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে ফুলবাড়ী ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার কাজ চালিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে। পরে থানা-পুলিশ দুর্ঘটনাস্থল থেকে মরদেহ থানায় নিয়ে যায়।

ফুলবাড়ী থানার ওসি মো. আশ্রাফুল ইসলাম বলেন, খবর পেয়ে দুর্ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। নিহতের পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

Share Button

     এ জাতীয় আরো খবর