April 17, 2026, 12:43 pm

সংবাদ শিরোনাম
হাম ও হামের উপসর্গে মৃত্যু দুইশ’ ছাড়াল অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার

পার্বতীপুর বড়পুকুরিয়ায় কয়লা খনিতে সর্বোচ্চ কয়লা উত্তোলনে নতুন রেকর্ড স্থাপন

আমজাদ হোসেন,পার্বতীপুর প্রতিনিধ;

mostbet

দিনাজপুরের পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনিতে দৈনিক ভিত্তিক সর্বোচ্চ কয়লা উত্তোলনের রেকর্ড স্থাস্পিত হয়েছে । স্হাপিত রেকর্ড অনুযায়ী একদিনে কয়লা উত্তোলন করা হয়েছে সর্বোচ্চ ৫,৫১৬.২৬১ মেট্রিক টন । যা বিগত ৮/৯ বছরের সকল রেকর্ড ছাড়িয়ে গেছে।
পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনিতে দৈনিক ভিত্তিক সর্বোচ্চ কয়লা উত্তোলনের রেকর্ড অনুযায়ী একদিনে কয়লা উত্তোলন করা হয়েছে সর্বোচ্চ ৫,৫১৬.২৬১ মেট্রিক টন । যা বিগত ৮/৯ বছরের সকল রেকর্ড ছাড়িয়ে গেছে । পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি সূত্রে জানা গেছে , বড়পুকুরিয়া কয়লা খনিতে একদিনে উত্তোলনকৃত কয়লার পরিমাণ ৫,৫১৬.২৬১ মেট্রিক টন । গত ১৮ নভেম্বর তারিখে এই কয়লা উত্তোলন করা হয় । এটা বিগত ৮/৯ বছরের মধ্যে দৈনিক ভিত্তিক সর্বোচ্চ কয়লা উত্তোলন । খনির সেফিটি সিস্টেম( Safety System) এর সঙ্গে কোনরুপ Compromise না করে , করোনা ব্যবস্থাপনা নিশ্চিতসহ নানা প্রতিকুলতা ও প্রতিবন্ধকতাকে জয় করে কয়লা উত্তোলনে বড়পুকুরিয়া কয়লা খনির এ অর্জন। মন্ত্রনালয় , বিভাগ , পেট্রোবাংলা এর পরামর্শ এবং দিক – নির্দেশনা ও বিসিএমসিএল – এর সর্বস্তরের কর্মকর্তা , কর্মচারী এবং শ্রমিকগণের একনিষ্ঠ প্রচেষ্টার ফলে একদিনে এ পরিমাণ কয়লা উত্তোলন করা সম্ভব হয়েছে ।
বড়পুকুরিয়া কয়লা খনির দায়িত্বশীল কর্মকর্তা জাফর সাদিক বলেছেন , সকলের সর্বোচ্চ সহযোগীতায় সকল প্রতিকুলতা ও প্রতিবন্ধকতাকে পেছনে ফেলে দেশের জ্বালানি খাতকে আরো সমৃদ্ধ করার প্রত্যয়ে সামনে এগিয়ে চলাই আমাদের আগামী দিনের লক্ষ্য এবং উদ্দেশ্য । কৃতজ্ঞতা এবং ধন্যবাদ যারা এ অর্জনে প্রতক্ষ্য এবং পরোক্ষভাবে আমাদেরকে  সহযোগীতা প্রদান করেছেন বলে তিনি জানান।

Share Button

     এ জাতীয় আরো খবর