March 20, 2026, 3:06 am

সংবাদ শিরোনাম
শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে

এসএসসির প্রশ্নপত্র ফাঁস হয়নি: শিক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক

এ বছর এসএসসির প্রশ্নপত্র ফাঁস হয়নি বলে দাবি করেছেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি।

শনিবার চাঁদপুর জেলা প্রশাসন আয়োজিত সম্প্রীতি সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ দাবি করেন।শিক্ষামন্ত্রী  বলেন, গত চার বছর কোনো প্রশ্নপত্র ফাঁস হয়নি। এ বছর দিনাজপুরে যে ঘটনাটি ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক।

তিনি বলেন, দিনাজপুরে যে ঘটনাটি ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক। এটি কীভাবে হলো এ বিষয়ে তদন্ত হচ্ছে, ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

তিনি বলেন, আমরা প্রশ্নপত্রের অধিক নিরাপত্তা দেই। কিন্তু দিনাজপুরে একটি জায়গায় হয়তো নিরাপত্তা ভেঙে গিয়েছিল। কিন্তু সেটিও আমরা যে ব্যবস্থাগুলো নিয়েছিলাম তাতে প্রতিরোধ করা গেছে। কাজেই আমরা যে প্রতিরক্ষামূলক ব্যবস্থা নিয়েছিলাম, সেটি যে আসলেই কাজে লেগেছে তার প্রমাণ হয়েছে।

মন্ত্রী বলেন, প্রশ্নপত্র ফাঁস না হওয়ার বিষয়ে আমাদের নিরাপত্তা ব্যবস্থা অব্যাহত থাকবে। কখনো যেন পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বিঘ্নিত না হয়, এ জন্য সবার একযোগে কাজ করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন- চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান, পুলিশ সুপার (এসপি) মো. মিলন মাহমুদ, সিভিল সার্জন ডা. মোহাম্মদ শাহাদাৎ হোসেন,  চাঁদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নরুল ইসলাম নাজিম দেওয়ান, চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান, সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারীসহ স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা।

Share Button

     এ জাতীয় আরো খবর