April 14, 2026, 10:35 pm

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

ডিজে তরুণীকে তুলে নিয়ে গণধর্ষণ

ঘটনার ৪ দিনেও মামলা হয়নি

 

mostbet

শ্রীনগর প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের শ্রীনগরে ডিজে পার্টির এক তরুণীকে তুলে নিয়ে রাতভর গণধর্ষণের অভিযোগ উঠেছে।

গত ৭ ফেব্রুয়ারি রাতে এ ঘটনা ঘটলেও এখনও পর্যন্ত কোনো মামলা হয়নি। এমনকি মেয়েটির কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না বলেও জানা গেছে।

স্থানীয়রা জানিয়েছেন, উপজেলার বালাসুর নতুন বাজার এলাকার এক ব্যক্তি ডিজে পার্টির দুই নারী ও এক পুরুষ সদস্যকে কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকা থেকে ভাড়া করে আনে। এবং একই এলাকার আরেকজনের বাসায় তোলে।

তারা আরও জানান, রাতে পার্টি বাদ দিয়ে ডিজে পার্টির পুরুষ সদস্যকে আটকে রেখে অপর দুই নারী সদস্যকে ধর্ষণের চেষ্টা করা হয়। যদিও পুরুষ সদস্য দুই নারীর মধ্যে একজনকে নিজের স্ত্রী পরিচয় দিয়ে অনেক অনুনয় বিনয় করে ছাড়া পায়। পরে অন্য তরুণীকে তুলে নিয়ে কয়েকজন আড়িয়ল বিলের দুর্গম এলাকায় নিয়ে রাতভর তাকে ধর্ষণ করে। এরপর থেকে আর ওই মেয়ের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না বলে এলাকাবাসী জানায়।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেছেন, এ ধরনের একটি ঘটনার কথা তিনি শুনেছেন। তবে এ বিষয়ে কেউ মামলা করেনি।

প্রাইভেট ডিটেকটিভ/১২ ফেব্রুয়ারি, ২০১৮/মেধা

Share Button

     এ জাতীয় আরো খবর