December 5, 2025, 1:50 am

সংবাদ শিরোনাম
রংপুরের পীরগাছা উপজেলার দামুর চাকলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভার:) ও লাইব্রেরিয়ান প্রশংসাপত্র ও নম্বরপত্র দেয়ার নামে ২২ হাজার টাকা দাবি গঙ্গাচড়ায় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন যশোরে ৫ অস্ত্র গুলি মাদকসহ লিটন গাজী আটক গংগাচড়ায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জামায়াতে ইসলামী আর্থিক সহায়তা প্রদান বেরোবি ছাত্রদলের সভাপতি ইয়ামিন, সম্পাদক জহির বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র মারা গেছেন মহেশপুরে প্রেসক্লাব সাংবাদিকদের সাথে নবাগত ওসির সৌজন্য সাক্ষাৎ তারাগঞ্জে ঘুষ গ্রহণের ভিডিও দেখিয়ে চাঁদাবাজির অভিযোগ : বিএনপি-জামাতের পাল্টাপাল্টি দোষারোপ ১ ডিসেম্বর হাসিনা, রেহানা ও টিউলিপের মামলার রায় একটি হারানো বিজ্ঞপ্তি।

জাতীয় অন্ধ সংস্থার মহাসচিব হত্যায় ২ জনের ফাঁসির আদেশ

অনলাইন ডেস্কঃ

জাতীয় অন্ধ সংস্থার মহাসচিব খলিলুর রহমান হত্যা মামলায় দুইজনের ফাঁসির আদেশ দিয়েছেন দ্রুত বিচার ট্রাইব্যুনাল। একই সঙ্গে ৪ জনকে যাবজ্জীবন এবং আরও ৪ জনকে খালাস দেওয়া হয়েছে।

ঢাকার ৪নং দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আব্দুর রহমান সরদার সোমবার ৭ বছর আগে দায়ের করা এ রায় ষোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন রমজান আলী ওরফে রমজান ও টিপু ওরফে হীরা। অন্যদিকে, যাবজ্জীবনপ্রাপ্ত আসামিরা হলেন হাসানুর রহমান রুবেল, মিনহাজ, শহীদ মোস্তফা ও জাহিদুল ইসলাম। সাজাপ্রাপ্ত আসামিদের মধ্যে রমজান ও রুবেল পলাতক।

এছাড়া আইয়ুব আলী, নুরুল আলম সিদ্দিকী, সোহাগ হোসেন হাওলাদার ও ইয়াকুব আলী নামে ৪ আসামিকে খালাস দেওয়া হয়েছে।

মামলার এজহার থেকে জানা যায়, ২০১১ সালের ১ জানুয়ারি রাতে এক সমঝোতা বৈঠকে খলিলুরকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় তার স্ত্রী হাছিনা পারভীন মিরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দুই বছর পর ২০১৩ সালের ৩১ জুলাই ১০ জনেকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেন ডিবি পুলিশ।

প্রাইভেট ডিটেকটিভ/১২ ফেব্রুয়ারি, ২০১৮/মেধা

Share Button

     এ জাতীয় আরো খবর