প্রাইভেট ডিটেকটিভ ডেস্কঃ
রাজধানীর ভাষানটেক বস্তিতে আগুন লেগে বেশ কয়েকটি ঘর পুড়েছে। তাৎক্ষণিকভাবে এতে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
রোববার রাত সোয়া ১২টার দিকে বস্তিতে আগুন লাগে বলে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষে দায়িত্বরত কর্মকর্তা মাহফুজ জানান। পরে ফায়ার সার্ভিসের ১০টির বেশি ইউনিটের চেষ্টায় রাত সোয়া ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান তিনি।
বস্তিবাসীর ধারণা, বৈদ্যুতিক ত্রুটি থেকে আগুন লেগেছে। তবে এ বিষয়ে ফায়ার সার্ভিসের বক্তব্য পাওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির হিসাবও দিতে পারেনি তারা।
ভাষাণটেক থানার ওসি মুন্সী সাব্বির আহমেদ বলেছেন, আগুন কেউ হতাহত হওয়ার খবর পাননি তারা।