April 20, 2026, 6:21 pm

সংবাদ শিরোনাম
কাজের প্রলোভন দেখিয়ে অপহরণ, ৭ দিন পর ৩ যুবক উদ্ধার হিলিতে আধিবাসী উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয়ে এসএসসি’র দোয়া ও বিদায় অনুষ্ঠান মরিচের লাল রং মুছে গেলে যা থাকে এক্সিম ব্যাংকের প্রতারণার শিকার জামাল কন্সট্রাকশন কোম্পানির প্রোপাইটর ভোলায় গৃহবধূর মৃত্যু, শিশুর তথ্যে আটক ১ বাঙ্গালহালিয়া ছাগলখাইয়াতে শ্মশানের পাশে পড়ে ছিলো নবজাতক শিশু, উদ্ধার করল পথচারী যশোরে মাদকসহ ৫ কারবারি আটক চিলমারীর “কড়াই বরিশাল চরে” মেয়েদের প্রীতি হ্যান্ডবল ম্যাচ অনুষ্ঠিত. হয়েছে সংরক্ষিত ধানের ক্ষতি কমাতে স্মার্ট আল্ট্রাসনিক প্রযুক্তি উদ্ভাবন চৌদ্দগ্রাম প্রেসক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত

সড়ক দুর্ঘটনায় রাজধানীতে ৩ পুলিশ আহত

অনলাইন ডেস্কঃ
রাজধানীর যাত্রাবাড়ীর রায়েরবাগ জোড়াখাম্বা এলাকার সড়ক দুর্ঘটনায় ৩ পুলিশ সদস্য আহত হয়েছেন।  সোমবার ভোর সাড়ে ৪টার দিকে রায়েরবাগ জোরাখাম্বা ইউনাইটেড সিএনজি পাম্পের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই ভোর থেকে সকাল ৮টা পর্যন্ত ওই এলাকায় যানজটের সৃষ্টি হয়।

mostbet

আহত পুলিশ সদস্যরা হলেন-যাত্রাবাড়ী থানার উপ পরিদর্শক (এসআই) জালাল আহমেদ (৪২) ও ২ পুলিশ কনস্টেবল একলাসুর রহমান (৩৪) ও মফিজুল (৩২)। তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) প্রাথমিক চিকিৎসা নিয়েছে।

যাত্রাবাড়ীর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ময়নাল হোসেন জানান, সোমবার ভোর সাড়ে ৪টার দিকে রায়েরবাগ জোরাখাম্বা ইউনাইটেড সিএনজি পাম্পের সামনের রাস্তায় ট্রাক ও ক‍াভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যাত্রাবাড়ীর থানার (এসআই) জালালসহ তার টিম ছুটে যায়। রাস্তায় দুর্ঘটনা কবলিত গাড়ি দু’টি সরানোর সময় হঠাৎ শ্যামলী পরিবহনের একটি বাস এসে ওই গাড়ি দু’টিকে ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যানটি উল্টে গেলে ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা (এসআই) জালালসহ ৩ পুলিশ আহত হয়।

Share Button

     এ জাতীয় আরো খবর