March 23, 2026, 6:42 am

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

ঠাকুরগাঁওয়ে ছাত্রলীগের কালো পতাকা মিছিল ও প্রতিবাদ সমাবেশ

মোঃ আলমগীর ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি 
সারাদেশে একযোগে সিরিজ বোমাহামলার প্রতিবাদে কালো পতাকা মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ঠাকুরগাঁওয়ে।
বুধবার  সকাল সাড়ে ১১টায় ঠাকুরগাঁও চৌরাস্তা জেলা আওয়ামীলীগের কার্যালয় থেকে জেলা ছাত্রলীগের আয়োজনে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়কপ্রদক্ষিণ করে চৌরাস্তায়  গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। ঠাকুরগাঁও  জেলা ছাত্রলীগের সভাপতি আজাহার ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক হিমুন সরকারের  সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও  জেলাআওয়ামীলীগের সভাপতি ও ঠাকুরগাঁও জেলা পরিষদের প্রশাসক সাদেক কুরাইশী, ঠাকুরগাঁও জেল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিপক কুরাম রায়,জেলা আওয়ামীলীগের প্রচার এবং প্রকাশনা সম্পাদক সাবেক ছাত্রনেতা মুস্তাফিজুর রহমান রিপন, ঠাকুরগাঁও সদর উপজেলা আওয়ামীলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক  মোশারুল ইসলাম সরকার সহ জেলা আওয়ামীলীগের অন্যান্য নেতৃবৃন্দ সাথে ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সকল স্তরের নেতাকর্মী বৃন্দ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, বিএনপি-জামায়াত জোট জঙ্গি সৃষ্টির মাধ্যমেসারাদেশে একযোগে সিরিজ বোমা হামলার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করে তোলাচেষ্টা করে ছিল। এছাড়া বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় থাকাকালীন সময়ে দেশেসন্ত্রাস ও নৈরাজ্যের নরকে পরিণত করেছিল। তাই সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে নেতাকর্মীদের স্বোচ্ছার থেকে শক্ত হাতে দমনে প্রস্তুত থাকার আহবান জানান।
২০০৫ সালের ১৭ আগস্ট একযোগ ৬৩ জেলায় সিরিজ বোমা হামলার প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়।
Share Button

     এ জাতীয় আরো খবর