January 21, 2026, 3:50 am

সংবাদ শিরোনাম
শেরপুর_মৌলভীবাজার আঞ্চলিক সড়কের নিচ দিয়ে অপরিকল্পিত পাইপ স্থাপন, দেবে যাওয়ার চরম ঝুঁকি বেনাপোলে আমদানি করা ৩০ লাখ টাকার ভারতীয় ইলিশ মাছের চালান আটক শোক ও শ্রদ্ধায় সারা দেশে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম জানাজা লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে দাফন শ্রদ্ধাঞ্জলি : ত্যাগ ও দেশপ্রেমে উজ্জ্বল এক রাজনৈতিক ব্যক্তিত্ব মহেশপুরে মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার চা শ্রমিক ভোটব্যাংক: মৌলভীবাজারের নির্বাচনী রাজনীতির সবচেয়ে নির্ণায়ক জনশক্তি রংপুর-৪ আসনে শাপলা কলি মার্কার মনোনয়ন ফরম নিলেন এনিসিপির নেতাকর্মীরা জেএসইউপি’র কেন্দ্রীয় কমিটি গঠন, নাজমা সুলতানা নীলা- সভাপতি, সাইফুল্লাহ খান- সাধারণ সম্পাদক।

কাশ্মীরে সেনা ক্যাম্পে সন্ত্রাসী হামলায় নিহত ৬, আহত ৯

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্ক:

mostbet

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের সানজোয়ান সেনা ক্যাম্পে সন্ত্রাসী হামলার ঘটনায় পাঁচ সৈন্যসহ অন্তত ছয়জন নিহত হয়েছেন। শনিবার ভোরে কয়েকজন বন্দুকধারী ওই ক্যাম্পে ঢুকে নির্বিচারে গুলি ছোড়ে এ হত্যাকাণ্ড চালায়। এর আগে, প্রাথমিকভাবে এতে এক জুনিয়র কর্মকর্তা নিহত হওয়ার খবর মিললেও রবিবার সকালে সংবাদমাধ্যম জানিয়েছে, অন্তত পাঁচ সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। প্রাণ গেছে এক বেসামরিক নাগরিকেরও। এছাড়া আহত হয়েছেন আরও নয়জন।

এ ব্যাপারে ভারতীয় সেনাবাহিনীর সূত্রে বলা হচ্ছে, হামলাকারী জয়শ-ই-মোহাম্মদের চার সদস্যও নিহত হয়েছে। তবে সেনা ক্যাম্পের ভেতরে আরও দু-তিনজন সন্ত্রাসী লুকিয়ে থাকতে পারে। তাদের ধরার জন্য এখনও অভিযানে রয়েছে পুলিশ ও সেনাবাহিনী।

সংবাদমাধ্যম জানাচ্ছে, হামলার খবর পেয়ে সকালে ঘটনাস্থলে ছুটে গেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল বিপিন রাওয়াত। কাশ্মীরের ওই ক্যাম্প সংলগ্ন স্কুলসহ অন্যান্য প্রতিষ্ঠানগুলোতে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। কাশ্মীরের পুলিশ কর্মকর্তা এসডি সিং জামওয়াল সংবাদমাধ্যমকে জানান, ভোর ৪টা ৫৫ মিনিটে ক্যাম্পে সন্দেহভাজন কয়েকজনের গতিবিধি নজরে পড়ে। কিছুক্ষণের মধ্যেই একটি সেন্ট্রি বাংকার লক্ষ্য করে গুলি ছোড়ে হামলাকারীরা।

উল্লেখ্য, এটিকে ২০১৬ সালের উড়ি সেনাঘাঁটিতে হামলার পর সবচেয়ে বড় সন্ত্রাসবাদী ঘটনা বলা হচ্ছে।

Share Button

     এ জাতীয় আরো খবর