April 23, 2026, 4:27 pm

সংবাদ শিরোনাম
রংপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংকের শপিং কমপ্লেক্স, সংকুচিত সদস্যপদ আর বিস্তৃত ক্ষমতার এক অনুসন্ধান গাজীপুরে ব্যক্তি মালিকানাধীন জমি বন বিভাগের গেজেট থেকে অবমুক্তি প্রয়োজন রামুতে গাঁজাসহ দম্পতি আটক কাজের প্রলোভন দেখিয়ে অপহরণ, ৭ দিন পর ৩ যুবক উদ্ধার হিলিতে আধিবাসী উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয়ে এসএসসি’র দোয়া ও বিদায় অনুষ্ঠান মরিচের লাল রং মুছে গেলে যা থাকে এক্সিম ব্যাংকের প্রতারণার শিকার জামাল কন্সট্রাকশন কোম্পানির প্রোপাইটর ভোলায় গৃহবধূর মৃত্যু, শিশুর তথ্যে আটক ১ বাঙ্গালহালিয়া ছাগলখাইয়াতে শ্মশানের পাশে পড়ে ছিলো নবজাতক শিশু, উদ্ধার করল পথচারী যশোরে মাদকসহ ৫ কারবারি আটক

খালেদা জিয়াকে ডিভিশন দিতে আদালতের নির্দেশ

 

mostbet

প্রাইভেট ডিটেকটিভ ডেস্কঃ

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় কারাগারে থাকা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ডিভিশন দেয়ার নির্দেশ দিয়েছে আদালত। রোববার ঢাকার বিশেষ জজ আদালত ৫-এর বিচারক ড. মো. আখতারুজ্জামানের আদালতে বেগম জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া ডিভিশন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত কারা কর্তৃপক্ষকে জেল কোড অনুযায়ী ডিভিশন দেয়ার নির্দেশ দেয়।

গত ৮ ফেব্রয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে ঢাকার বিশেষ জজ আদালত। এই মামলায় বিএনপি চেয়ারপারসনের জ্যেষ্ঠ ছেলে ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমাকে ১০ বছরের সাজা দেয়া হয়। মামলার অপর চার আসামিকেও ১০ বছরের কারাদণ্ড ও দুই কোটি ১০ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

শনিবার কারাগারে খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যান বিএনপিপন্থী আইনজীবীরা। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, খালেদা জিয়াকে ডিভিশন দেয়া হয়নি। তাকে সাধারণ কয়েদি হিসেবে রাখা হয়েছে। এরপর খালেদার ডিভিশন চেয়ে আবেদন করেন তার আইনজীবীরা।

Share Button

     এ জাতীয় আরো খবর