April 5, 2026, 4:52 am

সংবাদ শিরোনাম
হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ

ব্রেকফাস্টে অনিহা ডেকে আনতে পারে হার্টের সমস্যা

ব্রেকফাস্টে অনিহা ডেকে আনতে পারে হার্টের সমস্যা

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

ডায়েটিশিয়ানরা বলেন ব্রেকফাস্ট দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিল। কারণ ব্রেকফাস্ট থেকেই পাওয়া যায় সারা দিনের এনার্জি। গবেষকরা জানিয়েছেন, হার্ট যদি ভাল রাখতে চান তা হলে প্রতিদিন খেতে হবে ব্রেকফাস্ট। কারণ, ব্রেকফাস্ট না খেলে ধমনী শক্ত হয়ে আর্থারোস্কেলোরোসিসের ঝুঁকি বাড়তে থাকে। নিউ ইয়র্ক সিটির মাউন্ট সিনাই হার্টের বিজ্ঞানীরা জানিয়েছেন, যারা নিয়মিত ব্রেকফাস্ট করেন না তাদের মধ্যে কোমরে মেদ জমা, বিএমআই রেট, রক্তচাপ, রক্তে শর্করার মাত্রা বেড়ে যাওয়ার মতো সমস্যা দেখা দেয়।
আবার টাফট বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হোসে পেনাভলো জানিয়েছেন, ব্রেকফাস্ট বাদ দেওয়ার সঙ্গে সরাসরি আর্টারি ব্লক হওয়ার সম্পর্ক না থাকলেও, সাধারণত যারা ব্রেকফাস্ট করেন না তাদের মধ্যে সারা দিনই অস্বাস্থ্যকর জীবনযাপন করার প্রবণতা দেখা যায়। অ্যালকোহল ও ধূমপানের নেশাও এদের মধ্যে বেশি লক্ষ করা যায়। যার ফলে ক্রমাগত খারাপ হতে থাকে হার্টের স্বাস্থ্য।
এই গবেষণার জন্য ৪,০৫২ জন অংশগ্রহণকারীকে বেছে নেন গবেষকরা। যাদের হার্টের সমস্যার রেকর্ড রয়েছে। দেখা গিয়েছে, এদেরে মধ্যে ৬৯ শতাংশই নিয়মিত ব্রেকফাস্ট করেন না।
২৮ শতাংশ ব্রেকফাস্টে তেল, মশলাযুক্ত খাবার খেয়ে থাকেন এবং এদের মধ্যে অধিকাংশেরই চেহারা মেদবহুল।
আবার কানাডার নিউট্রিশনিস্টরা জানিয়েছেন, যেহেতু ব্রেকফাস্ট আমাদের শরীরের মেটাবলিক কার্যকারিতা নিয়ন্ত্রণ করে তাই ব্রেকফাস্ট না করার অভ্যাস শরীরে মেদ জমার বা ওবেসিটির প্রধান কারণ হয়ে দাঁড়ায়। ব্রেকফাস্ট বাদ দিলে শরীরে ক্যালসিয়ামের ঘাটতি দেখা যায়। ক্যালসিয়াম আমাদের সুস্থতার জন্য অত্যন্ত জরুরি। ব্রেকফাস্ট আমাদের শরীরের ফ্যাট বার্নিং এনার্জি বাড়ায়, রক্তে শর্করার মাত্রাও নিয়ন্ত্রণে রাখে। ফলে হার্ট সুস্থ থাকে।

Share Button

     এ জাতীয় আরো খবর