April 7, 2026, 2:28 am

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

নাটোরে যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

নাটোরে যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

mostbet

নাটোর প্রতিনিধি

নাটোরে প্রতিপক্ষের হামলায় আহত জনি (১৮) নামে এক যুবলীগ কর্মীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে শহরের তেবাড়িয়া এলাকায় প্রতিপক্ষের হামলায় আহত জনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। নিহত জনি শহরের মল্লিকহাটি এলাকার বাচ্চুর ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, মঙ্গলবার (১০ই অক্টোবর) বিকেল ৪ টার দিকে জনি বাড়ি থেকে বের হয়ে পাশের তেবাড়িয়া হাট এলাকায় যায়। এসময় ওই এলাকায় গােয়েন্দা পুলিশের একটি দল কালু নামে জনৈক মাদক বিক্রেতাকে ধরে নিয়ে যায়। গোয়েন্দা পুলিশের দলটি এলাকা থেকে চলে যাওয়ার পর একদল যুবক অর্তকিতে জনির ওপর চড়াও হয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা সহ বেধড়ক মারপিট করে। স্থানীয়রা তাকে প্রথমে নাটোর সদর ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯ টার দিকে সে মারা যায়।
স্থানীয়দের ধারনা আটক মাদক বিক্রেতাকে চিনিয়ে দেওয়া বা তার নাম বলেছে এমন সন্দেহ করে মাদক চক্র জনির ওপর হামলা চালায়।
নাটোর গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি আব্দুল হাই বলেন, জনির ওপর হামলার ঘটনাটি একটি বিচ্ছিন্ন ঘটনা। মাদক চক্রকে ধরিয়ে দেওয়া বা জানানোর বিষয়টি সঠিক নয়। পুর্ব বিরোধের কারনে এই হামলার ঘটনা ঘটে থাকতে পারে এবং তেবাড়িয়া এলাকার কয়েকজন যুবকের হামলায় আহত হয় সে এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জনির মৃত্যু হয় বলে তিনি নিশ্চিত করেন।
Share Button

     এ জাতীয় আরো খবর