April 15, 2026, 4:03 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

নোয়াখালীতে ভগ্নিপতিকে পিটিয়ে হত্যা

নোয়াখালীতে ভগ্নিপতিকে পিটিয়ে হত্যা

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জাফর উল্যাহ (৩৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে তার শ্যালক। গতকাল শুক্রবার বিকেলে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত জাফর উল্যাহ মোহম্মদপুর ইউনিয়নের চর তরাবআলী গ্রামের ছিদ্দিক উল্যার ছেলে। এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নে পূর্ব চরমজিদ গ্রামে জাফর উল্যাহকে পিটিয়ে গুরুতর আহত করে তার শ্যালক সাহাব উদ্দিন। স্থানীয়রা জানায়, উপজেলার পূর্ব চরমজিদ গ্রামে জাফর উল্যাহ ও তার শ্যালক সাহাব উদ্দিন সরকারি খাস জমি দখল নিয়ে বসবাস করে আসছিল। গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে জাফরের গরুর বাছুর সাহাব উদ্দিনের শিম গাছ খেয়ে ফেলে। এতে ক্ষিপ্ত হয়ে সাহাব উদ্দিন ভগ্নিপতি জাফর উল্যাহর সঙ্গে বাকবিতন্ডায় জড়িয় পড়েন। একপর্যায়ে লাঠি দিয়ে সাহাবউদ্দিন এলোপাতাড়ি পিটিয়ে আহত করে জাফর উল্যাহকে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় জাফর উল্যাহকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে গতকাল শুক্রবার বিকেলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। চরজব্বর থানার ওসি মো. নিজাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের লাশ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় পরিবারের লোকজন মামলার প্রস্তুতি নিচ্ছে বলেও জানান তিনি।

Share Button

     এ জাতীয় আরো খবর