April 13, 2026, 7:51 pm

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

বঙ্গবন্ধুর ১০২তম জন্মদিন উপলক্ষে রাজধানীর আজিমপুরে ‌বর্ণাঢ্য উৎসব অনুষ্ঠিত

ওমর ফারুক, ঢাকা ||
কাউন্সিলর হাসিবুর রহমান মানিকের উদ্যোগে সপ্তমবারের মত- বর্ণাঢ্য আয়োজনে আজিমপুরে শুরু হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব উৎসব।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিন উপলক্ষে রাজধানীর আজিমপুর ২৭ নং খেলার মাঠে ‌বর্ণাঢ্য আয়োজনে আজিমপুরে শুরু হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব উৎসব। ১০ মার্চ থেকে শুরু হওয়া এই উৎসব চলবে ১৭ মার্চ পর্যন্ত।

mostbet

গতকাল বৃহস্পতিবার (১০ মার্চ)  ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলহাজ হাসিবুর রহমান মানিকের উদ্যোগে সপ্তমবারের মতো এই উৎসবের আয়োজন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব উৎসব উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ৭ আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মাদ সেলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালবাগ থানার ওসি (তদন্ত) শাহ আলম, ২৬ নম্বর ওয়ার্ড যুবলীগ সভাপতি মনোয়ার হোসেন মনু প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বঙ্গবন্ধু শেখ মুজিব উৎসব উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব শেখ রানা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলহাজ হাসিবুর রহমান মানিক।

অনুষ্ঠানে প্রধান অতিথি ঢাকা- ৭ আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মাদ সেলিম ও কাউন্সিলর আলহাজ হাসিবুর রহমান মানিক, শিশুদেরকে নিজ হাতে পড়িয়ে দেন মুজিব কোর্ট।

এদিকে, কাউন্সিলর আলহাজ হাসিবুর রহমান মানিক এর এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। অনুষ্ঠানে আজিমপুর, পলাশী, রসুলবাগসহ পুরান ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং অভিভাবকরা অংশগ্রহণ করছে। প্রতিদিন সকাল থেকে রাত আটটা পর্যন্ত এই উৎসব চলবে।

আলহাজ হাসিবুর রহমান মানিক- দৈনিক ডিটেকটিভ নিউজকে বলেন, “জাতির জনকের জন্ম না হলে এই দেশ স্বাধীন হতোনা। আজকে স্বাধীন বাংলায় বাংলাদেশের পত পত করে পতাকা উড়ছে সেটা বঙ্গবন্ধুর কারনে। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনার সুযোগ্য নেতৃতে আজ বাংলাদেশ সারা বিশ্বে সুনাম অক্ষুণ্ণ রেখেছে।বঙ্গবন্ধু শেখ মুজিব উৎসবে দল-মত নির্বিশেষে সমাজের সব শ্রেণির মানুষ অংশগ্রহণ করছেন। তাদের এই অংশগ্রহণই প্রমাণ করে তারা বঙ্গবন্ধুকে অনেক ভালোবাসেন।এই উৎসবের মাধ্যমে তরুণ প্রজন্ম বঙ্গবন্ধু ও স্বাধীনতা সম্পর্কে জানতে পারবে।

Share Button

     এ জাতীয় আরো খবর