April 23, 2026, 4:37 pm

mostbet
সংবাদ শিরোনাম
রংপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংকের শপিং কমপ্লেক্স, সংকুচিত সদস্যপদ আর বিস্তৃত ক্ষমতার এক অনুসন্ধান গাজীপুরে ব্যক্তি মালিকানাধীন জমি বন বিভাগের গেজেট থেকে অবমুক্তি প্রয়োজন রামুতে গাঁজাসহ দম্পতি আটক কাজের প্রলোভন দেখিয়ে অপহরণ, ৭ দিন পর ৩ যুবক উদ্ধার হিলিতে আধিবাসী উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয়ে এসএসসি’র দোয়া ও বিদায় অনুষ্ঠান মরিচের লাল রং মুছে গেলে যা থাকে এক্সিম ব্যাংকের প্রতারণার শিকার জামাল কন্সট্রাকশন কোম্পানির প্রোপাইটর ভোলায় গৃহবধূর মৃত্যু, শিশুর তথ্যে আটক ১ বাঙ্গালহালিয়া ছাগলখাইয়াতে শ্মশানের পাশে পড়ে ছিলো নবজাতক শিশু, উদ্ধার করল পথচারী যশোরে মাদকসহ ৫ কারবারি আটক

একাদশ জাতীয় সংসদের সপ্তদশ অধিবেশন শুরু ২৮ মার্চ 

অনলাইন ডেস্ক:

একাদশ জাতীয় সংসদের সপ্তদশ অধিবেশন আগামী ২৮ মার্চ সোমবার বিকেল ৫টায় শুরু হবে।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন।
এর আগে গত ১৬ জানুয়ারি একাদশ  জাতীয় সংসদের ষোড়শ অধিবেশন শুরু হয়ে ৫ কার্যদিবস পর্যন্ত চলে গত ২৭ জানুয়ারি শেষ হয়। বছরের প্রথম অধিবেশন হিসেবে সংবিধান অনুযায়ি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গত ১৬ জানুয়ারি সংসদে ভাষণ দেন। এর পর দিন গত ১৭ জানুয়ারি রাষ্ট্রপতি ভাষণ সম্পর্কে চিফ হুইপ নূর-ই- আলম চৌধুরী সংসদে ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করলে সরকারি দলের সদস্য শামসুল হক টুকু তা সমর্থন করেন। এরপর ওইদিন ধন্যবাদ প্রস্তাবের ওপর রীতি অনুযায়ি আলোচনা শুরু হয়। গত ২৭ জানুয়ারি পর্যন্ত চার কার্যদিবসের আলোচনায় সরকারি ও বিরোধীদলের ৫৪ জন সংসদ সদস্য অংশগ্রহণ করেন এবং মোট ৯ ঘন্টা ৩০ মিনিট আলোচনা হয়।
ওই অধিবেশনে গুরুত্বপূর্ণ প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ বিল, ২০২২ সর্বসম্মতিক্রমে পাস হয়।

Share Button

     এ জাতীয় আরো খবর