April 14, 2026, 1:49 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

কৃষিখাতের উন্নয়নে বিনিয়োগে উদ্যোগ নেবে এফএও

নিউজ ডেস্ক:

mostbet

বাংলাদেশের কৃষিখাতের উন্নয়নে বিনিয়োগ বৃদ্ধিতে কাজ করবে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)। আগামী অক্টোবরে এফএও বিনিয়োগ সম্মেলনের আয়োজন করবে। অন্যান্য আন্তর্জাতিক উন্নয়ন ও দাতা সংস্থাকে বাংলাদেশের কৃষিখাতের উন্নয়নে ও কৃষিখাদ্য ব্যবস্থার রপান্তর করতে বিনিয়োগে উদ্বুদ্ধ করা হবে ওই সম্মেলনে।এছাড়া, এফএও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিনিয়োগ সম্মেলনে আমন্ত্রণ জানাবে এবং প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন বলেও তারা আশা প্রকাশ করেছেন।

আজ বুধবার সচিবালয়ে কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাকের সাথে অনুষ্ঠিত এক বৈঠকে এফএও মহাপরিচালক কিউ দোংয়ু এ সব কথা জানান। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকল ক্ষেত্রে বাংলাদেশের উন্নয়ন সাফল্যের ভূয়সী প্রশংসা করেন এফএও’র মহাপরিচালক ।

কৃষিখাতের উন্নয়নে আন্তর্জাতিক বিনিয়োগের বিষয়টি উল্লেখ করে কৃষিমন্ত্রী এ সময় বলেন, বারিড পাইপ (ভূগর্ভস্থ লাইন) দিয়ে সেচব্যবস্থার উন্নয়ন করতে হবে। উপকূলীয় লবণাক্ত অঞ্চলে নতুন উদ্ভাবিত ফসলের জাতের সম্প্রসারণ এবং পাহাড়ি এলাকায় উচ্চমূল্যের ফসলের চাষ বাড়াতে কৃষিপণ্যের প্রক্রিয়াজাত করে ভ্যালু অ্যাড ও রপ্তানি করার কথা উল্লেখ করেন মন্ত্রী।

বৈঠকে কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সায়েদুল ইসলাম, অতিরিক্ত সচিব মো. রুহুল আমিন তালুকদার, এফএও’র সহকারী মহাপরিচালক জং-জিন কিম, বাংলাদেশ প্রতিনিধি রবার্ট সিম্পসনসহ এফএওর ১০ সদস্যের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

কৃষিমন্ত্রী সাংবাদিকদের বলেন, ঢাকায় এফএও’র চলমান সম্মেলনে এফএওর মহাপরিচালক যোগ দিয়েছেন। এফএও কৃষি উন্নয়নে কারিগরি সহায়তা দেয়া ছাড়াও ডোনারদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করে। তিনি আরও বলেন, দেশে ৫৭ লাখ টন ভূট্টা উৎপাদন হয়েছে। ভুট্টা উৎপাদনে এফএও বড় ভূমিকা রেখেছে।

‘ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাব বাংলাদেশে দ্রব্যমূল্যের উপর প্রভাব’ সম্পর্কে মন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে। ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাব দেশে দ্রব্যমূল্যের উপর কিছুটা পড়েছে। তবে এখন খাদ্যশস্যের সর্বোচ্চ মজুত আছে। কোন খাদ্য সংকট, হাহাকার- এ রকম কিছু হবে না।

Share Button

     এ জাতীয় আরো খবর