April 16, 2026, 2:09 pm

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

কুমিল্লায় পিকআপ ভ্যান থেকে বন্ধুকসহ আটক ২

অনলাইন ডেস্কঃ

mostbet

কুমিল্লার বুড়িচং উপজেলার দেবপুর এলাকায় একটি সবজিবাহী পিকআপভ্যানে তল্লাশি করে ৭টি দেশীয় কাটা বন্দুকসহ ২ জনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়ক থেকে তাদেরকে আটক করে দেবপুর ফাঁড়ি পুলিশ।

কুমিল্লা জেলা পুলিশ সুপার মো.শাহ আবিদ হোসেন জানান, মাদক ও অস্ত্র উদ্ধারের নিয়মিত তল্লাশির অংশ হিসেবে বৃহস্পতিবার ভোরে মহাসড়কের দেবপুর ফাঁড়ির সামনে একটি সবজিবোঝাই পিকআপ ভ্যানে তল্লাশির জন্য সিগনাল দেয় পুলিশ। এসময় গাড়িতে থাকা দুই যাত্রী দৌঁড়ে পালিয়ে যায়। পরে চালক ও হেলপারের কথার্বাতায় সন্দেহ হয় পুলিশের। পুলিশ পিকাপভ্যানটি তল্লাশি করে সবজির নিচ থেকে প্লাস্টিকের একটি সাদা বস্তা উদ্ধার করে। বস্তার ভিতরে ৭টি কাটা বন্দুক পাওয়া যায়। এসময় গাড়ির চালক রুবেল ও হেলপার আল-আমিনকে আটক করে পুলিশ।

চালক রুবেল কক্সবাজারের চকরিয়া উপজেলার মানিকপুর গ্রামের আব্দুল রাকীমের ছেলে এবং হেলপার আল-আমিন একই উপজলোর মগপাড়াবিল এলাকার নুরুল আমিনের ছেলে।

আটকৃতদের জিজ্ঞাসাবাদে তারা জানা যায়, পিকআপ ভ্যানটি কক্সবাজারের চকরিয়া থেকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের উদ্দেশ্যে যাচ্ছিল।

Share Button

     এ জাতীয় আরো খবর