April 23, 2026, 5:28 pm

সংবাদ শিরোনাম
রংপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংকের শপিং কমপ্লেক্স, সংকুচিত সদস্যপদ আর বিস্তৃত ক্ষমতার এক অনুসন্ধান গাজীপুরে ব্যক্তি মালিকানাধীন জমি বন বিভাগের গেজেট থেকে অবমুক্তি প্রয়োজন রামুতে গাঁজাসহ দম্পতি আটক কাজের প্রলোভন দেখিয়ে অপহরণ, ৭ দিন পর ৩ যুবক উদ্ধার হিলিতে আধিবাসী উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয়ে এসএসসি’র দোয়া ও বিদায় অনুষ্ঠান মরিচের লাল রং মুছে গেলে যা থাকে এক্সিম ব্যাংকের প্রতারণার শিকার জামাল কন্সট্রাকশন কোম্পানির প্রোপাইটর ভোলায় গৃহবধূর মৃত্যু, শিশুর তথ্যে আটক ১ বাঙ্গালহালিয়া ছাগলখাইয়াতে শ্মশানের পাশে পড়ে ছিলো নবজাতক শিশু, উদ্ধার করল পথচারী যশোরে মাদকসহ ৫ কারবারি আটক

উলিপুরে নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

মোঃ নূরবক্ত মিঞা, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
নিত্যপন্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ও ভূমিহীনদের মাঝে খাসজমি বরাদ্দের দাবীতে কুড়িগ্রামের উলিপুরে
মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের গবামোড়ে
বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি উপজেলা শাখার আয়োজনে এ কর্মসূচী পালন করা হয়।
‘দাম কমাও, জান বাঁচাও’ রেশন চালুসহ ভূমিহীনদের মাঝে খাস জমি বরাদ্দের দাবীতে এ মানববন্ধন ও
বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা কমিউনিস্ট পার্টির নেতা নুর মোহাম্মদ
আনসার আলী, বাংলাদেশ ক্ষেত মজুর সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড দেলোয়ার হোসেন, উপজেলা
কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ কুমার সিংহ বাপ্পা, সদস্য হামিদুর রহমান। এ সময় মানববন্ধনে সংহতি
প্রকাশ করে বক্তব্য রাখেন বণিক সমিতির সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা। মানববন্ধনে বক্তারা বলেন,
দেশব্যাপী নিত্যপন্যের মূল্য বৃদ্ধি পাওয়ায় খেটে খাওয়া মানুষের জীবন দুর্বিসহ হয়ে উঠেছে। প্রতিনিয়ত
দ্রব্যমূল্যের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এ অবস্থায় দ্রব্যমূল্যে বৃদ্ধির লাগাম টেনে ধরতে না পারলে মানুষের
কষ্টের সীমা থাকবেনা। এছাড়া ভূমিহীনদের মাঝে খাস জমি বরাদ্দসহ পুর্নবাসনের জোর দাবী জানান তারা।

mostbet
Share Button

     এ জাতীয় আরো খবর