-
- অপরাধ, লিড নিউজ, সারাদেশে
- পটুয়াখালীর দশমিনায় পুলিশের অভিযান; ১১’মন জাটকা জব্দ
- আপডেট সময় January, 31, 2022, 12:22 am
- 201 বার পড়া হয়েছে
রাজিব হোসেন সুজন, পটুয়াখালীঃ
পটুয়াখালীর দশমিনা উপজেলায় ১১ মন জাটকা ইলিশ মাছ জব্দ করেছে দশমিনা থানা পুলিশ। রবিবার সকল ১২টা দশমিনা ইউনিয়নের সদর বাজারে অভিযান চালিয়ে এগুলো জব্দ কর হয়।
এ সময় জাটকা পরিবহনের অভিযোগে একটা মিনিট্রাক জব্দ করা হয়। এসব মাছ বিভিন্ন এতিমখানায় বিতরণ করেছে তবে এসময় কাউকে আটক করতে পারেনি পুলিশ।
দশমিনা থানা পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে কিছু জেলে নদী ও সমুদ্র থেকে জাটকা শিকার করে আসছে, ট্রাকে করে অবৈধ জাটকা ইলিশ পরিবহন হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে চাপলী বাজারে অভিযান চালিয়ে ১ টি মিনিট্রাক এসব মাছ জব্দ করা হয়।
দশমিনা থানা ওসি মোঃ মেহেদী হাসান জনান, তাদের অভিযান অব্যাহত রয়েছে।
এ জাতীয় আরো খবর