April 22, 2026, 2:39 pm

mostbet
সংবাদ শিরোনাম
রংপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংকের শপিং কমপ্লেক্স, সংকুচিত সদস্যপদ আর বিস্তৃত ক্ষমতার এক অনুসন্ধান গাজীপুরে ব্যক্তি মালিকানাধীন জমি বন বিভাগের গেজেট থেকে অবমুক্তি প্রয়োজন রামুতে গাঁজাসহ দম্পতি আটক কাজের প্রলোভন দেখিয়ে অপহরণ, ৭ দিন পর ৩ যুবক উদ্ধার হিলিতে আধিবাসী উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয়ে এসএসসি’র দোয়া ও বিদায় অনুষ্ঠান মরিচের লাল রং মুছে গেলে যা থাকে এক্সিম ব্যাংকের প্রতারণার শিকার জামাল কন্সট্রাকশন কোম্পানির প্রোপাইটর ভোলায় গৃহবধূর মৃত্যু, শিশুর তথ্যে আটক ১ বাঙ্গালহালিয়া ছাগলখাইয়াতে শ্মশানের পাশে পড়ে ছিলো নবজাতক শিশু, উদ্ধার করল পথচারী যশোরে মাদকসহ ৫ কারবারি আটক

বরিশালের বাবুগঞ্জে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় নৌকাডুবি, জেলে নিখোঁজ।

মোঃরফিকুল ইসলাম বাবুগঞ্জ,(বরিশাল)প্রতিনিধি::
বরিশালের বাবুগঞ্জে আড়িয়াল খাঁ নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় মাসুম খান (৩০) নামে এক জেলে নিখোঁজ রয়েছেন। আহত হয়েছেন মো. দেলোয়ার হোসেন (২৫) নামের আরেক জেলে। তাকে স্থানীয়রা উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে প্রেরণ করেছেন।
আজ বৃহস্পতিবার ভোর রাত ৩টার দিকে উপজেলার চাঁদপাশা ইউনিয়নের গাজীপুর এলাকার আড়িয়াল খাঁ নদীতে এ দুর্ঘটনা  ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আড়ীয়াল খাঁ নদীতে ঢাকা থেকে পয়সারহাট ছেড়ে আসা আওলাদ-৪ নামে যাত্রীবাহী লঞ্চটির ধাক্কায় জেলেদের নৌকা ডুবে যায়।
দুর্ঘটনার পরপরই বরিশাল নৌ ফায়ার স্টেশনের কর্মীরা নিখোঁজ জেলের উদ্ধারে কাজ করছেন। এ প্রতিবেদন লেখার আগ পর্যন্ত নিখোঁজের সন্ধান পাওয়া যায়নি। নৌ ফায়ার স্টেশনের অফিসার মো. খোরশেদ আলম জানান, নিখোঁজ জেলে মাসুম খানকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
Share Button

     এ জাতীয় আরো খবর