-
- অপরাধ, লিড নিউজ, সারাদেশে
- কর্ণফুলী ছুরি আঘাতে ট্রাক ড্রাইভার জাহাঙ্গীর আলমের মৃত্যু
- আপডেট সময় January, 7, 2022, 12:40 am
- 248 বার পড়া হয়েছে
ক্রাইম রিপোর্টার,চট্টগ্রাম ঃঃ
চট্টগ্রাম কর্ণফুলীতে চাঁদা না দেওয়া কে কেন্দ্র করে ট্রাক ড্রাইভার জাহাঙ্গীর আলমকে ছুরি মেরে গুরুতর আহত করা হয়. সাথে সাথে আহত জাহাঙ্গীর আলম কে চট্টগ্রাম মেডিকেল কলেজ জরুরি বিভাগের ভর্তি করা হয়.গত ১০ই ডিসেম্বর রোজ শুক্রবার রাত আনুমানিক ১০-৩০মিনিটের সময় নিজ পারিবারিক বিবাহ অনুষ্ঠান শেষে বাড়ির ফেরার পথে সিএনজি ড্রাইভার সাথে বাকবিতন্ড জড়িয়ে পড়েন.এক পর্যায়ে সিএনজি ড্রাইভার ইয়াসিন জাহাঙ্গীর ড্রাইভারের উপর গায়ে হাত তুলেন.জাহাঙ্গীর ড্রাইভার তার সাথে থাকা লোকজন এ বিষয়ে সমাধান ও দিয়ে থাকেন.
সিএনজি ড্রাইভার ইয়াসিন ক্ষিপ্ত হয়ে সাথে সাথে কল দিয়ে তার ছোট্ট ভাই রুবেল কে আসতে বলা.
এক পযার্য়ের রুবেল (প্রকাশ কাট্টা রুবেল)তাহার সন্ত্রাসী বাহিনী নিয়ে হাজির হন. হল 21কমিউনিটি সেন্টারে সামনে রাত আনুমানিক তখন ১০-৪০মিনিটের রুবেল প্রকাশ কাট্টা রুবেল জাহাঙ্গীর আলমকে এক পাশে ডেকে নিয়ে বিষয়টা সমাধানে কথা বলেন.
তার জন্য রুবেলকে ঐ মুহূর্তে দিতে হবে একলক্ষ টাকা চাঁদা সে বিষয়ে জাহাঙ্গীর ড্রাইভার প্রতিবাদ করার চেষ্টা করলে সাথে সাথে রুবেলের সহকারী সন্ত্রাসী বাহিনী মিলে জাহাঙ্গীর আলমের উপর হামলা চালায়.হামলা এক পযার্য়ের রুবেল প্রকাশ কাট্টা রুবেল সাথে থাকা চাইনিজ লেফ বের করে জাহাঙ্গীর আলমের পেটের উপর ছুরি চালিয়ে পালিয়ে যাই.
সাথে সাথে পাশে থাকা লোকজন জাহাঙ্গীর আলমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের ভর্তি করা হয়.
নিহত জাহাঙ্গীর স্ত্রী নুরতাজ বেগম বাদি হয়ে গত ১৫ ডিসেম্বর ১৪৩-৩২৬-৩২৩-প্র ৩০৭-ধারায় মামলা রুজু করেন সাহার মামলা নং ৩০ আসামিরা হলেন. মোহাঃ রুবেল(২৪)(প্রকাশ কাট্টা রুবেল)ইয়াসিন (২৬)আলমগীর (২৫) এমরান (২২) জুয়েল (২৪) বকুল(২৪) শফি(২২) সাজ্জাদ হোসেন(২৩) নুর মোহাঃ (২৬) সোহেল (২৮)
১০ জনকে আসামি করে আরো দশ জনকে অজ্ঞাত নামা দেওয়া হয়.
তাদের সকলের বাড়ি কর্ণফুলী উপজেলা ১.২.৩. নং ওয়ার্ডের মৃত্যু ৪৮ ঘন্টা পার হয়ে যাওয়ার পরে ও এখানো আসামীদের গ্রেফতার করতে পারে নাই.
দীর্ঘ ৯দিন মৃত্যু সাথে পাঞ্জা লড়ে ১৮ ই ডিসেম্বর রোজ শনিবার বিকাল ৪ ঘটিকায় সময় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আই সিও তে থাকার অবস্থা তিনি মৃত্যু বরন করেন.
স্থানীয় লোকজন জাহাঙ্গীর ড্রাইভারের মৃত্যু খবর শুনে এলাকায় শোকের ছায়া নেমে আসে. প্রতিবাদে কন্ঠে জেগে উঠে এলাকার লোকজন বিভিন্ন মহল্লা থেকে বের করা বিক্ষোভ মিছিল.
১৯ই ডিসেম্বর রোজ রবিবার বিকাল ৪ঘটিকায় সময় কর্ণফুলী মইজ্জ্যারটেক চত্বরে নারী পুরুষ সকলে মানববন্ধনে অংশ নেন.
মৃত জাহাঙ্গীর আলমের সংসার যেনো কালো মেঘ নেমে এসেছে
দুই ছেলে এক মেয়ে ও রয়েছে ছোট ছোট বাচ্চা গুলোকে নিয়ে অসহায় হয়ে পড়েন জাহাঙ্গীর আলমের স্ত্রী নুরতাজ বেগম
মানববন্ধনে জাহাঙ্গীর আলমের মেয়ে বলেন আমার বাবা কে যারা হত্যা করেছে
যারা আমার ছোট ভাইদের কে এতিম করেছে আমার মা কে বিধবা করেছে.
আর যেনো কারো মায়ের বুক এভাবে খালি না হয় আমার মত যেনো আর বাবা হারা না হয়.
আমি এ কিশোরগ্যাং সাথে যারা যারা জড়িত রয়েছে যারা আমার বাবার হত্যা কারি তাদের আইনের আওতায় এনে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যু দন্ড দেওয়া হোক.
স্থায়ী ভাবে প্রতিবেশি কাজ থেকে জানতে চাইলে তারাই বলেন.কর্ণফুলী উপজেলা চরলক্ষ্যা ইউনিয়ন নিয়ে বেড়ে চলেছে প্রতিনিয়ত খুন.শুধু খুন নয় এধরণের কিশোরগ্যাং জ্বালায় অতিষ্ঠ এলাকায় বাসি.যে সমস্ত ছেলেরা কিশোরগ্যাং সাথে জড়িয়ে পড়েছে তারা সবাই একাধিক মামলা আসামি বলে ও জানা যায়.
বেশ কিছু মামলা ও রয়েছে এদের নামে. নামে-বে নামে এদের মদত দাতা কারা. এরা কার বলে নিজেরদের এত শক্তি পাই তাদেরকে চিন্হিত করাহোক.
এতে আরো জানা যায় বিভিন্ন ভাবে কর্ণফুলী উপজেলা চরলক্ষ্যা ইউনিয়ন এস টি কনভেনশন হলে পিছনে কল্লা কাটা ভিটাতে চলছে নানান অপকর্ম কাজ সেখানে মদত দিয়ে যাচ্ছে স্থানীয় কিছু প্রভাবশালী নেতারা ও জড়িত রয়েছে বলে জানা যায়. যেখানে জুয়া খেলা মদের আসর ইয়াবা ফেন্সি ডাইল গাজা সহ বিক্রির হচ্ছে বলে জানা যায়.
স্থানীয় লোকজন বলেন চরলক্ষ্যা ইউনিয়নে এভাবে যদি কিশোরগ্যাং বেড়ে যাই আগামীতে আরো বড় ধরনের ক্ষতি হতে পারে মনে করেন.
স্থানীয় প্রশাসন থাকার সত্বে ও কেনো এত ক্ষমতা বান হয়ে উঠেন তাদেরকে কেনো গ্রেফতার করে কঠিন শাস্তি মুখোমুখি করা হচ্ছে না.এধরনের ঘটনা যেনো আগামীতে না ঘটে সে বিষয়ে স্থানীয় প্রশাসনের সুদৃষ্টি কামনা করছে সাধারণ জনগন.
হঠাৎ করে নেমে আসবে কালো ছায়া’কে বলতে পারে নরপশু হাতে হত্যা হতে হবে? কে জানতো. সারাদিন নিজ আত্মীয় স্বজনের খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত জাহাঙ্গীর আলম এভাবে ছেড়ে চলে যাবে কল্পনা করতে পারছেনা তার স্বজনেরা.
কিশোরগ্যাং হাতে যেনো আর কারো বাবা হারাতে না হয়.
দূত গ্রেফতারের দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
এ জাতীয় আরো খবর