April 22, 2026, 2:45 pm

mostbet
সংবাদ শিরোনাম
রংপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংকের শপিং কমপ্লেক্স, সংকুচিত সদস্যপদ আর বিস্তৃত ক্ষমতার এক অনুসন্ধান গাজীপুরে ব্যক্তি মালিকানাধীন জমি বন বিভাগের গেজেট থেকে অবমুক্তি প্রয়োজন রামুতে গাঁজাসহ দম্পতি আটক কাজের প্রলোভন দেখিয়ে অপহরণ, ৭ দিন পর ৩ যুবক উদ্ধার হিলিতে আধিবাসী উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয়ে এসএসসি’র দোয়া ও বিদায় অনুষ্ঠান মরিচের লাল রং মুছে গেলে যা থাকে এক্সিম ব্যাংকের প্রতারণার শিকার জামাল কন্সট্রাকশন কোম্পানির প্রোপাইটর ভোলায় গৃহবধূর মৃত্যু, শিশুর তথ্যে আটক ১ বাঙ্গালহালিয়া ছাগলখাইয়াতে শ্মশানের পাশে পড়ে ছিলো নবজাতক শিশু, উদ্ধার করল পথচারী যশোরে মাদকসহ ৫ কারবারি আটক

জাফলংয়ে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

ইব্রাহীম আলী, গোয়াইনঘাট প্রতিনিধিঃ
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় এক গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
নিহত ওই গৃহবধূর নাম নিলুফা আক্তার নিলু। সে উপজেলার নলজুরি পশ্চিমপাড়া গ্রামের মামুন আহমেদের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, গৃহবধূ নিলুফা আজ রোববার বিকেলে পরিবারের লোকজনের অজান্তে নিজ বসত ঘরের আড়ার সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। বিষয়টি টের পেয়ে বাড়ির লোকজন তাৎক্ষণিক ভাবে থানা পুলিশকে অবহিত করেন।
খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশের এসআই লিটন রায় এবং আব্দুল আহাদ ঘটনাস্থল পরিদর্শন শেষে লাশ উদ্ধার ও প্রাথমিক সুরতাহাল রিপোর্ট তৈরির পর ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) পরিমল চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করেছেন।
Share Button

     এ জাতীয় আরো খবর