April 13, 2026, 7:34 pm

mostbet
সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

ভেজাল গুড় উৎপাদন করায় লাখ টাকা জরিমানা

শামসুল ইসলাম, নাটোর প্রতিনিধি::
 
নাটোরের লালপুরে ভেজাল গুড় উৎপাদন, সংরক্ষণ ও বিক্রির অভিযোগে আনোয়ারা বেগম নামে এক গুড় উৎপাদককে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। রোববার রাতে লালপুর উপজেলার মোহরকয়া গ্রামে র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের একটি দল গুড় উৎপাদন কারখানায় অভিযান চালিয়ে তাকে আটক করে। অভিযুক্ত আনোয়ারা বেগম নাটোরের লালপুর উপজেলার মোহরকয়া গ্রামের বাবুল হোসেনের স্ত্রী।
র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন জানান, রোববার সন্ধ্যায় ওই গ্রামে অভিযান পরিচালনা করে আনোয়ারা বেগমের কারখানা থেকে ২১ হাজার কেজি ভেজাল গুড়, এক হাজার কেজি লালি গুড়, দেড় হাজার কেজি চিনি, ২০ কেজি ডালডা এবং ৩০ কেজি ফিটকিরি উদ্ধার করা হয়। দীর্ঘদিন ধরে অভিযুক্ত ব্যবসায়ী ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করে অস্বাস্থ্যকর পরিবেশে গুড় উৎপাদন করে আসছিলেন। পরে ভ্রাম্যমান আদালতের বিচারক লালপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শাম্মী আখতার ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে উল্লেখিত অর্থদন্ড প্রদান করেন। অভিযুক্ত ব্যবসায়ী জরিমানার অর্থ প্রদান করে দায় থেকে অব্যাহতি লাভ করেন।
এছাড়া জব্দকৃত চিনি নিলামে ৮৪ হাজার টাকায় বিক্রি করে সমুদয় অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হয়।
Share Button

     এ জাতীয় আরো খবর