April 13, 2026, 9:05 pm

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

লালপুরে নিখোঁজের ৪দিন পরে শিশু বস্তাবন্দী লাশ উদ্ধার

নাটোর প্রতিনিধি:
নিখোঁজের ৪দিনে পরে নাটোরের লালপুরে একটি ধান ক্ষেত থেকে বাবলী আক্তার (৬) নামে এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  এ ঘটনায় দুইজনকে আটক করেছে থানা পুলিশ।
শনিবার (২৩ অক্টোবর) সকালে উপজলার আব্দুলপুর কদমতলা এলাকার একটি ধান ক্ষেত থেকে বস্তাবন্দি অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
জানা গেছে, ‘গত মঙ্গলবার ১৯ অক্টোবর দুপুর থেকে শিশু বাবলী নিখোঁজ হয়। আজ ভোরে প্রতিবেশী সাইদুল ইসলাম ও তার ছেলে ঈমন বাবলীর লাশ তার বাড়ির অদূরে ধান ক্ষেতে ফেলে রাখে। পরে খবর পেয়ে পুলিশ শনিবার ভোরে বাড়ির অদূরে ধান ক্ষেতে বাবলীর বস্তাবন্দি লাশ উদ্ধার করে ও প্রতিবেশী সাইদুল ইসলাম ও তার ছেলে ঈমন কে আটক করে।’
লালপুর থানার ওসি ফজলুর রহমান লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান,‘খবর পেয়ে সকালে উপজেলার আব্দুলপুর কদমতলা এলাকার একটি ধান ক্ষেত থেকে নিখোঁজ বাবলীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গেপ্রেরণ করা হয়েছে। এসময় একই গ্রামের সাইদুল ইসলাম ও তার ছেলে ইলিয়াস হোসেন ঈমনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। এবিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

mostbet
Share Button

     এ জাতীয় আরো খবর