April 16, 2026, 6:20 am

mostbet
সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

রামপালে র‍্যাবের উদ্ধারকৃত অস্ত্রের ব্যালিস্টিক পরীক্ষার দাবি

রামপাল (বাগেরহাট) সংবাদদাতাঃঃ
খুলনা র্যাব-৬ এর সদস্যদের অভিযানে উদ্ধার হওয়া অস্ত্রটি ব্যালিস্টিক পরীক্ষার দাবি জানিয়েছে মামলার আসামির স্বজনরা। জানা গেছে, গত শুক্রবার রাত অনুমান ৮ টার সময় উপজেলার বড়দূর্গাপুরস্থ তাপবিদ্যুৎ কেন্দ্রের রাস্তার পাশের জনি শেখের মুদি/ ইলেকট্রনিক্সের দোকানে অভিযান চালিয়ে একটি দেশী তৈরি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে। ওই ঘটনায় র্যাব-৬ এর ডিএডি নায়েব সুবেদার রফিক উদ্দিন আহমেদ বাদী রামপাল থানায় একটি মামলা দায়ের করেন। যার নম্বর ০২। তারিখ ০৯-১০-২০২১।  মামলার আসামির পিতা আব্দুল আজিজ ও ভাই জিল্লুর রহমান অভিযোগ করে বলেন, শত্রুতাপূর্বক আকরাম ও জাহাঙ্গীর ষড়যন্ত্র করে জনিকে ফাঁসিয়ে দিয়েছে। একই কথা বলেন, ওই গ্রামের মাজহারুল, এহিয়াসহ অনেকে। তার বলেন, গত ১৯-০৭-২০২১ তারিখ তাপবিদ্যুৎ কেন্দ্রের ৪ শ কেজি চুরি হওয়া তামার তারসহ একটি পিকআপ আটক করে। ওই ঘটনাকে কেন্দ্র করে শত্রুতা শুরু করে আকরাম ও জাহাঙ্গীর। তারই ধারাবাহিকতায় গত শুক্রবার (০৮-১০-২০২১) র্যাব কে অসত্য তথ্য প্রদান করে প্রতিপক্ষ। তারা আরও জানান, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। উদ্ধারকৃত অস্ত্রের ব্যালিস্টিক পরীক্ষা করলে প্রকৃত সত্য উদ্ঘাটন হবে। তদন্তে যদি জনির সম্পৃক্ততা পাওয়া যায় তবে তার শাস্তি হোক। তারা খুলনার র্যাব-৬ ও রামপাল থানা পুলিশের কাছে আবেদন জানিয়ে বলেন,  ঘটনার তদন্ত করলে প্রকৃত সত্য উদ্ঘাটন হবে।
Share Button

     এ জাতীয় আরো খবর