April 15, 2026, 6:34 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

লালপুরে শিশু সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু

লালপুরে শিশু সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

তিন মাসের শিশু সন্তানকে আগুন থেকে রক্ষা করতে গিয়ে অগ্নিদগ্ধ মা সালমা চিকিৎসাধীন অবস্থায় রোববার (২৮ জানুয়ারি) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। নিহত সালমা খাতুন (২০) নাটোরের লালপুর উপজেলার বুধপাড়া গ্রামের আবুল কালামের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার (২১ জানুয়ারি) সকালে ৩ মাসের শিশু সন্তানকে কোলে নিয়ে শীত নিবারনের জন্য আগুন পোহাতে থাকে গৃহবধূ সালমা। একপর্যায়ে শিশু আগুনে পড়তে গেলে সন্তানকে বাচাতে গিয়ে গৃহবধূ সালমা নিজেই অগ্নিদগ্ধ হয়। সালমাকে গুরুতর আহতাবস্থায় লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে স্বজনরা। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য গত বুধবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ২৮ জানুয়ারী রোববার দুপুরে সালমা খাতুনের মৃত্যু হয়।

Share Button

     এ জাতীয় আরো খবর