মোঃ রাকিব হোসেন,স্টাফ রিপোর্টারঃ
ভোলা সদর উপজেলাধীন ধনিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড ও ৩ ওয়ার্ড থেকে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুর ১টা ৫ মিনিটে মাদক অভিযান পরিচালনা করিয়া (১০০) গ্রাম গাজা ও একটি মোবাইল ফোন সহ মাদক ব্যবসায়ী, মোশারফ হোসেন সোহেল (৪০) পিতা মৃত মোস্তাফিজুর রহমান মোহাম্মদ হোসেন (২৭) পিতাঃ মোঃ ইব্রাহিম খলিল কে আটক করেন গোয়েন্দা পুলিশ (ডিবি) এ সময় এসআই মোঃ আসাদুজ্জামান খান এর নেতৃত্বে গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ ভোলা, সঙ্গীয় অফিসার ফর্স সহ আটক করতে সক্ষম হন। এলাকাবাসী জানান মোশারফ হোসেন (সোহেল) ও মোহাম্মদ হোসেন দীর্ঘদিন যাবৎ ধনিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকা ইভটিজিং সহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজ ও অবৈধভাবে মাদক ব্যবসা করে আসছে এদের বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে।