প্রাইভেট ডিটেকটিভ ডেস্কঃ
চুয়াডাঙ্গা সদর উপজেলার গাড়াবাড়িয়া গ্রামে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে নিহত আসাব উদ্দীনের (৪৫) মরদেহ নিয়ে মিছিল করেছে এলাকাবাসী।
মিছিলে অংশ নিয়ে ছাত্রলীগ ও যুবলীগ নেতা ও নিহতের স্বজনরা বলেন, নিহত আসাব উদ্দীন সদর উপজেলার শঙ্করচন্দ্র ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ছিলেন। নিহত এই আওয়ামী লীগ নেতাকে হত্যার অভিযোগে ইকরামুলসহ তার লোকজনদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তাদের।
প্রসঙ্গত, গত শনিবার দুপুরে সদর উপজেলার গাড়াবাড়িয়া গ্রামে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন আসাব উদ্দীন। রাতেই এ ঘটনায় সন্দেহভাজন দুইজনকে আটক করে পুলিশ।