আব্দুল্লাহ আল মামুন, বিশেষ প্রতিনিধি:
গতকাল বৃহস্পতিবার (১ জুলাই) নবাবগঞ্জ থানা এলাকা থেকে মো. শেখ সেলিম (৫১) নামে এক গাঁজা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন র্যাটালিয়ন (র্যাব)-১০। এ সময় তার দখল থেকে ৫০ কেজি গাঁজা ও ১ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১০ এর অধিনায়ক এ্যাডিশনাল ডিআইজি মাহ্ফুজুর রহমান।
তিনি জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (১ জুলাই) সকাল আনুমানিক সাড়ে ১০’টার দিকে র্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার নবাবগঞ্জ থানাধীন বান্দুরাস্থ হলিক্রস স্কুল এন্ড কলেজ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৫০ কেজি গাঁজাসহ মো. শেখ সেলিমকে আটক করে।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে, সে একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবত ঢাকা জেলার নবাবগঞ্জ ও কেরাণীগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় গাঁজাসহ অন্যান্য মদকদ্রব্য সরবরাহ করে আসছিল। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে মামলা রুজুর বিষয়টি পক্রিয়াধীন রয়েছে বলে জানান র্যাবের এই অধিনায়ক।
নবাবগঞ্জে ৫০ কেজি গাঁজাসহ কারবারি সেলিম গ্রেফতার
আব্দুল্লাহ আল মামুন, বিশেষ প্রতিনিধি: গতকাল বৃহস্পতিবার (১ জুলাই) নবাবগঞ্জ থানা এলাকা থেকে মো. শেখ সেলিম (৫১) নামে এক গাঁজা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন র্যাটালিয়ন (র্যাব)-১০। এ সময় তার দখল থেকে ৫০ কেজি গাঁজা ও ১ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১০ এর অধিনায়ক এ্যাডিশনাল ডিআইজি মাহ্ফুজুর রহমান।