April 6, 2026, 9:10 pm

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

সান্তাহারে ২৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ নারী আটক

নেহাল আহম্মেদ প্রান্ত,নওগাঁ জেলা প্রতিনিধি:

mostbet

নওগাঁ জেলার পার্শবত্তী বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে মঙ্গলবার বিকালে ২ হাজার ৫শ পিস ইয়াবা ট্যাবলেটসহ মালা বানু(৪৫) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আরিফুল ইসলাম বলেন, আজ মঙ্গলবার বিকালে সান্তাহার চা-বাগান এলাকার বেলাল হোসেনের বাড়িতে ইয়াবা বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালায় ‍সান্তাহার পুলিশ ফাঁড়ি।

তার নেতৃত্বে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আব্দুল ওয়াদুদ এ অভিযান পরিচালনা করেন। এসময় বেলালের বাড়ি থেকে মোবাইল ফোনের বাক্সের ভিতর নীল রং এর পলিথিনে মোড়ানো ১৪টি প্যাকেট থেকে মোট ২হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।ওই সময় বেলালকে না পাওয়া গেলে তার স্ত্রী মালা বানুকে আটক করা হয়।

তিনি আরও বলেন, এ বিষয়ে মাদক দ্রব্য আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Share Button

     এ জাতীয় আরো খবর