January 13, 2026, 4:11 pm

সংবাদ শিরোনাম
শোক ও শ্রদ্ধায় সারা দেশে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম জানাজা লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে দাফন শ্রদ্ধাঞ্জলি : ত্যাগ ও দেশপ্রেমে উজ্জ্বল এক রাজনৈতিক ব্যক্তিত্ব মহেশপুরে মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার চা শ্রমিক ভোটব্যাংক: মৌলভীবাজারের নির্বাচনী রাজনীতির সবচেয়ে নির্ণায়ক জনশক্তি রংপুর-৪ আসনে শাপলা কলি মার্কার মনোনয়ন ফরম নিলেন এনিসিপির নেতাকর্মীরা জেএসইউপি’র কেন্দ্রীয় কমিটি গঠন, নাজমা সুলতানা নীলা- সভাপতি, সাইফুল্লাহ খান- সাধারণ সম্পাদক। রাতারাতি বাঁশের বেড়ার পরিবর্তে ইটের প্রাচীর দিল অভিযুক্তকারীরা নবীগঞ্জে অপারেশন ডেভিল হান্ট টু এর বিশেষ অভিযানে আওয়ামিলীগ নেতা নুরুল হোসেন গ্রেফতার

জয়পুরহাটে আসামিকে না পেয়ে চাচাকে পিটিয়ে হত্যা তদন্তে কমিটি

জয়পুরহাটে আসামিকে না পেয়ে চাচাকে পিটিয়ে হত্যা তদন্তে কমিটি

ডিটেকটিভ নিউজ ডেস্ক 

mostbet mostbet

জয়পুরহাটের কালাই উপজেলায় আসামিকে না পেয়ে তার চাচাকে ‘পিটিয়ে হত্যার’ ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে পুলিশ। জেলার অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন জানান, গতকাল মঙ্গলবার সকালে তার নেতৃত্বে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির বাকি সদস্যরা হলে সহকারী পুলিশ সুপার (সদরদপ্তর) একরামুল হক ও গোয়েন্দা পুলিশ পরিদর্শক মুনিরুল ইসলাম। কমিটিকে আগামি সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে বলে বেলায়েত জানান। গত সোমবার ভোরে কালাই উপজেলার হারুঞ্জা গ্রামে শাপলা হোসেন (৩২) নামে এক আসামিকে ধরতে না পেরে তার চাচা সাইদুর রহমানকে পুলিশ মারধর করে বলে স্বজন ও এলাকাবাসীর অভিযোগ। এক পর্যায়ে তিনি অজ্ঞান হয়ে গেলে তাকে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত বলেন, সাইদুরের ভাতিজা শাপলার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রয়েছে। শাপলাকে ধরতে গত সোমবার ভোরের দিকে হারুঞ্জা গ্রামে পুলিশ অভিযান চালায়, সেখানে সাইদুরের মৃত্যু হয় বলে তারা খবর পান। পুলিশের নির্যাতনে তার মৃত্যু হয়েছে বলে পরিবার ও স্বজনদের অভিযোগের পর কালাই থানার এসআই আসাদুজ্জামান, রফিকুল ইসলাম রফিক, কন্সটেবল রাশেদুল ইসলাম ও সেলিম রেজাকে সমায়িকভাবে বরখাস্ত করা হয়। এদিকে এ ঘটনায় সাইদুরের বাবা কাজেম আলী কালাই গত সোমবার রাতে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন বলে বেলায়েত জানান।

Share Button

     এ জাতীয় আরো খবর