April 23, 2026, 5:25 pm

সংবাদ শিরোনাম
রংপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংকের শপিং কমপ্লেক্স, সংকুচিত সদস্যপদ আর বিস্তৃত ক্ষমতার এক অনুসন্ধান গাজীপুরে ব্যক্তি মালিকানাধীন জমি বন বিভাগের গেজেট থেকে অবমুক্তি প্রয়োজন রামুতে গাঁজাসহ দম্পতি আটক কাজের প্রলোভন দেখিয়ে অপহরণ, ৭ দিন পর ৩ যুবক উদ্ধার হিলিতে আধিবাসী উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয়ে এসএসসি’র দোয়া ও বিদায় অনুষ্ঠান মরিচের লাল রং মুছে গেলে যা থাকে এক্সিম ব্যাংকের প্রতারণার শিকার জামাল কন্সট্রাকশন কোম্পানির প্রোপাইটর ভোলায় গৃহবধূর মৃত্যু, শিশুর তথ্যে আটক ১ বাঙ্গালহালিয়া ছাগলখাইয়াতে শ্মশানের পাশে পড়ে ছিলো নবজাতক শিশু, উদ্ধার করল পথচারী যশোরে মাদকসহ ৫ কারবারি আটক

জগন্নাথপুরে বিভিন্ন অভিযানে গ্রেফতার দুই

জগন্নাথপুরে বিভিন্ন অভিযানে গ্রেফতার দুই

mostbet

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি


সুনামগঞ্জের জগন্নাথপুরে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ২ জন আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। চোরাই মদসহ ছাতক থানার কালেশ^রী (খালিপুর) গ্রামের মৃত পিয়ারী রবি দাসের ছেলে কুটি রবি দাশ।পলাতক আসামী উপজেলার আশারকান্দি ইউনিয়নের কালাম্বপুর গ্রামের আমীর খানের ছেলে মাহবুব খান।
পুলিশ সূত্রে জানা যায়,থানা এলাকায় অবৈধ মাদকদ্রব্য উদ্ধার বিশেষ অভিযান পরিচালনাকালে গত ২৬-০১-২০১৮ ইংরেজী রোজ শনিবার সন্ধ্যা ৬.৫৫ মিনিটে পৌরশহরের বাজারস্থ চিলাউড়া পর্য়েন্টে গোপন সংবাদে ভিত্তিতে কাঁচা বাজারে নয়ন রবি দাস এর টং দোকানে সামনে মদ বিক্রয় করার সময় হাতেনাতে থানার এসআই মোহাম্মদ হাবিবুর রহমান,এএসআই মো.মোশাহিদ মিয়া,এএসআই আবুল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ প্লাষ্টিকের ব্যাগের ভিতর ০২টি ১ লিটারী প্লাষ্টিকের বোতলে ০৫ (পাঁচ) বোতল দেশীয় তৈরী চোলাই মদ মোট ১০ লিটার চোলাই মদ তার মূল্য অনুমান ৫,০০০/- টাকা ও ০১টি প্লাষ্টিকের ব্যাগের ভিতর ০২টি লিটারী প্লাষ্টিকের বোতলে ০৫ (পাঁচ) বোতল দেশীয় তৈরী চোলাই মদ মোট ১০ লিটার, মূল্য অনুমান ৫,০০০/- টাকা সহ কুটি রবি দাশকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন। থানার সাধারণ ডায়রী ভুক্ত করা হয়েছে যার নং-৯৯৫ তাং-২৬-০১-২০১৮ ইংরেজী।
এদিকে থানার এএসআই মো. মোশাহিদ মিয়ার বিশেষ অভিযানে জিআর ১৯৬/১৬ (জগঃ) এর পলাতক আসামী মাহবুব খান গ্রেফতার করেন।
জগন্নাথপুর থানার এসআই হাবিবুর রহমান হাবিব গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, আসামীদের সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর