April 8, 2026, 9:01 pm

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

সুন্দরগঞ্জে বিধবাকে গণধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

আবু বক্কর সিদ্দিক, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নের উত্তর কালিরখামার গ্রামের এক বিধবাকে গভীর রাতে শয়ন ঘর থেকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগে খোরশেদ আলম (৪৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিভিন্ন সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোখলেছুর রহমান সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে খোরশদ আলমকে গ্রেপ্তার করেন। খোরশেদ আলম ঐ গ্রামের মৃত আঃ জলিলের পুত্র। স্থানীয়রা জানান,  দীর্ঘদিন ধরে উক্ত গ্রামের মৃত আঃ জলিলের ওয়ারিশগণের সঙ্গে মৃত রফিকুল ইসলামরে ওয়ারিশগণের জমি নিয়ে বিরোধ অতঃপর মামলা চলে আসছিল। এরই এক পর্যায়ে সোমবার দিনগত গভীর রাতে খোরশেদ আলম অন্য সহযোগীদের নিয়ে বিধবাকে তার শয়ন ঘর থেকে তুলে নিয়ে গিয়ে পুকুর পাড়ে গণধর্ষণ করেছে মর্মে ঐ বিধবা অভিযোগ করেন। এ ঘটনায় অসুস্থ হয়ে বিধবা গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোখলেছুর রহমান সরকার জানান, মৃত রফিকুল ইসলামের স্ত্রীকে গণধর্ষণের অভিযোগে ৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আসামীরা সকলেই একে অপরের স্বজন। এ মামলার ৬ আসামীর মধ্যে ১ জনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। অপর ৫ আসামী পলাতক রয়েছেন।
থানা অফিসার ইনচার্জ আব্দল্লাহিল জামান বিধবাকে গণধর্ষণের মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় গ্রেপ্তারকৃত খোরশেদ আলমকে অদালতে পাঠানো হয়েছে। অপর ৫ আসামীকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

mostbet
Share Button

     এ জাতীয় আরো খবর