April 13, 2026, 8:24 pm

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

জামালপুরে স্কুলছাত্রী ধর্ষণ,আটক ০১

শামীম আলম , জামালপুরঃঃ

mostbet

জামালপুর সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের সেংগুয়া গ্রামে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে খলিল মিয়া (৩৫) নামে এক কাঠমিস্ত্রিকে আটক করে র‌্যাব ১৪ এর কাছে তুলে দিয়েছে স্থানীয় এলাকাবাসী। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে র‌্যাব অভিযুক্ত ওই কাঠমিস্ত্রিকে কাঁঠাল গাছের সাথে বেঁধে রাখা অবস্থা থেকে আটক করে র‌্যাব-১৪ জামালপুরের আভিযানিক দল। অভিযুক্ত ধর্ষক খলিল ওই ইউনিয়নের আলী নগর গ্রামের আব্দুস সামাদের ছেলে। ধর্ষিতা তুলশীপুর গার্লস স্কুলের ৮ম শ্রেণির ছাত্রী। স্থানীয় এলাকাবাসী জানায়, বাড়িতে লোক না থাকায় সোমবার রাত ৯ টার দিকে সেংগুয়া গ্রামের ওই স্কুলছাত্রীকে ঘরে ঢুকে ধর্ষণ করে কাঠমিস্ত্রি খলিল। এ সময় ধর্ষিতার চিৎকারে খলিলকে হাতেনাতে আটক করে প্রতিবেশীরা। পরে খলিলকে সারা রাত বাড়ির পাশে একটি কাঁঠাল গাছে বেঁধে রেখে র‌্যাবকে খবর দেওয়া হয়। আজ মঙ্গলবার দুপুরে ঘটনাস্থল পৌঁছে অভিযুক্ত খলিলকে আটক করে র‌্যাব। র‌্যাব-১৪ সূত্র জানায়, খবর পেয়ে অভিযুক্ত খলিলকে আটক করা হয়েছে। স্থানীয়রা তাকে বাড়ির পাশে কাঁঠাল গাছে বেঁধে রেখেছিল। এ ঘটনায় থানায় মামলার প্রস্ততি চলছে।

Share Button

     এ জাতীয় আরো খবর