April 13, 2026, 6:50 pm

mostbet
সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

জৈন্তাপুরে স্ত্রী-সন্তানদের হাতে নির্যাতিত পরিবার প্রধান

জৈন্তাপুর প্রতিনিধিঃঃ
সিলেটের জৈন্তাপুর উপজেলায় আজিজুর রহমান (৬৫) নামে এক গৃহকর্তাকে পিটিয়ে আহত
করার অভিযোগ পাওয়া গেছে তার স্ত্রী ও সন্তানদের বিরুদ্ধে। এ ঘটনায় আজিজুর রহমান বাদী
হয়ে চার জনকে আসামী করে জৈন্তাপুর মডেল থানায় একটি অভিযোগ দাখিল করেন। আসামীরা
হলেন স্ত্রী আনোয়ারা বেগম (৫০), ছেলে লোকমান আহমদ (২০), ছেলে সালমান আহমদ ও ছাইদ
আলীর স্ত্রী রোমানা আক্তার রুবি (২৮)। উপজেলার দরবস্ত ইউনিয়নের কাঞ্জর গ্রামে এ ঘটনা ঘটে।
মামলা সূত্রে জানাযায়, বিবাদীগণ বাদীর স্ত্রী ও ছেলে সন্তান হন তারা তাদের ই”েছ মতো
সমাজে চলাফেরা করেন এবং অসামাজিক কাজকর্ম করে থাকে। যাহার ফলে বাদীকে এলাকায়
লোকজন বাজার হাটে পেয়ে বিভিন্ন ধরণের খারাপ মন্তব্য করেন। তাদের কারণে বাদী এলাকায় মুখ
দেখাতে পারছে না। বিবাদীরা কয়েকদিন পর পর এলাকার লোকজনের সাথে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি
করে। গত (১৭ অক্টোবর) শনিবার পাশের বাড়ির জনৈক নাহীদ আহমদকে বিবাদী রোমানা আক্তার
(রুবি) মারধর করিয়া গুরুতর জখম করিলে নাহীদ আহমদ বাদী হয়ে জৈন্তাপুর মডেল থানায় একটি
অভিযোগ দাখিল করে। উক্ত অভিযোগের বিষয়টি জানতে পেরে পালটা অভিযোগ করবে বলে
আনায়ারা বেগম বাদীর নিকট টাকা চাইলে বাদী টাকা না দেয়ায় সে ক্ষিপ্ত হয়ে গালি গালাজ
করে এতে আজিজুর রহমান প্রতিবাদ করায় বিবাদী গণ বাদীর সহিত তর্কে লিপ্ত হয়। এক
পর্যায়ে রোমানা আক্তার ও আনোয়ারা বেগম উঠান থেকে লাটি নিয়ে আজিজুর রহমানের উপর
হামলা করে। বিবাদী লোকমান আহমদ ও সালমান আহমদ দৌড়ে এসে বাদীর উপর আক্রমন করে।এসময়
আনোয়ারা বেগম আজিজুর রহমানের পরণে থাকা পাঞ্জাবির পকেট থেকে ৫হাজার ৫শত টাকা
নিয়ে যায় এবং ঘরের দরজা জানালা ভেঙ্গে ফেলে। বাদীর শুর চিৎকার শুনে আশপাশের লোকজন এসে
তাকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বা¯’্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে প্রাথমিক
চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে আসে।
এবিষয়ে আজিজুর রহমান বলেন প্রভাবশালী একটি মহল বিবাদীদেরকে ইন্দন দিয়ে আসছে।
বিষয়টি ¯’ায়ি ভাবে নিস্পত্তি না হওয়ায় আমি আইনের আ¯্রয় নিয়েছি।
এবিষয়ে জৈন্তাপুর মডেল থানায়র এসআই প্রদীপ বলেন, ঘটনা¯’ল তদন্ত করে এই অভিযোগের
প্রাথমিক সত্যতা পেয়েছি। আমরা মাননীয় আদালতের অনুমতি পেলে চার্জসিট দাখিল করবো।
Share Button

     এ জাতীয় আরো খবর