April 13, 2026, 6:52 pm

mostbet
সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

র‍্যাব-৫ এর অভিযানে বিপুল পরিমান হেরোইন ও পিকআপ ভ্যানসহ ০১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

রুহুল আমীন খন্দকার, ব্যুরো প্রধানঃঃ
নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল রবিবার (২৫ অক্টোবর) ২০২০ ইং তারিখ সন্ধা পণে ৬ ঘটিকার দিকে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়।
অপারেশনটি রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন সাব্দিপুর গ্রাম এলাকায় পরিচালনা করে বিপুল পরিমান হেরোইনসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করতে সক্ষম হন। গ্রেফতারকৃত  মাদক ব্যবসায়ী হলো, মোঃ শহিদুল ইসলাম (৩০), পিতা- মোঃ বজেল, সাং- রামচন্দ্রপুর, খরবোনা, থানা- বোয়ালিয়া, রাজশাহী মহানগরী।
অভিযান চলাকালীন সময় গ্রেফতারকৃত মাদক ব্যাবসায়ীর কাছে থেকে যথাক্রমে, (ক) ৫৯০ গ্রাম হেরোইন, (খ) ০১ টি পিকআপ ভ্যান, (গ) ০১ টি মোবাইল ফোন, (ঘ) ০১ টি সীমকার্ড উদ্ধার করা হয়। উক্ত আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়।
উক্ত মাদক ব্যবসায়ীকে (আসামী) হাতেনাতে গ্রেফতারের পর র‌্যাবের সদস্যরা তাকে প্রাথমিক জিজ্ঞাসা বাদ করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে তার অপরাধ স্বীকার করে উপস্থিত সাক্ষী গণের সম্মুখে জবানবন্দি প্রদান করেন। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে দেশের প্রচলিত আইন অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
উল্লেখ্য, অভিযানে বিপুল পরিমাণ হেরোইন ও পিকআপ ভ্যানসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের বিষয়টি রবিবার রাতে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব-৫ এর পক্ষ থেকে এই গণমাধ্যম কর্মীকে নিশ্চিত করা হয়েছে।
Share Button

     এ জাতীয় আরো খবর